ঝিনাইদহে ভগ্নিপতির হাতে শ্যালক খু-ন

ঝিনাইদহ প্রতিনিধি
জমি নিয়ে দ্বন্দে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে বৃহস্পতিবার ভাগ্নের হাতে কেসমত আলী (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, নিহত কেসমত আলীর সাথে তার ছোট ভগ্নিপতি নবছদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকালে নবিছদ্দিন ও কেসমত আলীর মধ্যে এ নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে নবিছদ্দি ও তার ছেলে রফিকুল লাঠি দিয়ে কেসমত আলীকে পিটিয়ে গুরুতর জখম করে। ওসি আরো জানায়, তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বোয়ালিয়া গ্রাম থেকে ভগ্নিপতি নবিছদ্দি ও ভাগ্নে রফিকুলকে পুলিশ গ্রেফতার করেছে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিলো। আঘাতজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে। ওসি হুমায়ুন কবির মোল্লা বৃহস্পতিবার বিকালে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখানো হবে।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *