এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দিতে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় মৌরি ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এ মাঠ দিবস এবং কারিগরি আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক । বিশেষ অতিথি ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: রাফিউল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সম্পা রানী।অনুষ্ঠানে দেড় শতাধিক কৃষক-কৃষাণি অংশ নেন। বক্তাগণ মুড়ি কাটা পেঁয়াজ জমিতে সাথী ফসল হিসাবে বারি মৌরি -১ চাষ করার পরামর্শ প্রদান করেন।

Leave a Reply