মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃ
১৭ ফেব্রুয়ারি সকাল ১০. ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নীলফামারী শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত কল্যাণ সভা শেষে দুপুর ১২ ঘটিকায় পুলিশ অফিস নিলফামারীর কনফারেন্স রুমে জানুয়ারি/ ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Leave a Reply