সুজানগর প্রতিনিধিঃ ভোটারদের ধন্যবাদ জানাতে বিভিন্ন এলাকায় ঘুরছেন পাবনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী কে এম হেসাব উদ্দিন। গত ১২ ফেব্রয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ ( সুজানগর -বেড়া উপজেলা) আসনে জামায়াতের প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর কে এম হেসাব উদ্দিন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবের কাছে পরাজিত হন। তবে ফলাফল ঘোষণার পর থেকেই তিনি ভোটার ও সমর্থকদের ধন্যবাদ জানাতে এলাকায় এলাকায় ঘুরছেন। হেসাব উদ্দিন বলেন, ‘দীর্ঘ দুই মাস আমার দলের নেতা–কর্মী এবং সুজানগর ও বেড়া উপজেলার মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকেই নিজের অর্থ খরচ করে নির্বাচনী কাজ করেছেন। এই ঋণ শোধ হবার নয়। আমি সবার কাছে কৃতজ্ঞ। নির্বাচিত হই বা না হই, এই এলাকার মানুষকে ছেড়ে যাব নাÑএই প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই অঙ্গীকার রক্ষায় আপনাদের মাঝে এসেছি। সুখে–দুঃখে পাশে থাকব।সমর্থকদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে হেসাব উদ্দিন বলেন, এই আসনে আমরা জয়ী হতে পারিনি ঠিকই কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আমি নির্বাচিত না হলেও উন্নয়ন থেকে কাউকে বঞ্চিত হতে দেব না।ব্যবসায়ীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের আস্বস্ত করে হেসাব উদ্দিন জানান, যেকোনো বিপদে আপদে আমরা আপনাদের পাশে থাকব। নির্ভয়ে ব্যবসা–বাণিজ্য ও স্বাভাবিক জীবন যাপন করবেন। কেউ অন্যায় আচরণ করলে সঙ্গে সঙ্গে জানাবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতা–কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। মারামারি বা হানাহানিতে জড়াবেন না। আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব।স্থানীয় অনেক ভোটার বলেন, ‘ভোটে হারার পরও প্রার্থী আমাদের খেঁাজ নিতে এসেছে, এটা ভারেঅ লেগেছে। তিনি এসে আমাদের সাথে কথা বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন এতেই আমরা সন্তুষ্ট। পরে সুজানগর দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন কে এম হেসাব উদ্দিন।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply