ডিবি পুলিশ কর্তৃক আশুলিয়া থেকে ইয়াবা ট্যাবলেটসহ ২ মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য (১৬/০২/২০২৬ইং) তারিখ রাত সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রেজ্জাকুল হাবিব মানিক (৩৪), ২। মোঃ মামুনুর রশিদ মামুন (৩০), আশুলিয়ার বাইপাইল (বাশ বাগান হাজী দুলাল মন্ডলের বাড়ির ভাড়াটিয়া), ঢাকাদ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্নিত ১নং আসামীর বিরুদ্ধে ০৫ টি এবং ২নং আসামীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *