কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ও নলচিড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। “মুনি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” এর পক্ষ থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) সরিকল ইউনিয়নের কুড়িরচর ধলুর জামে মসজিদ ঈদগাহ মাঠে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মুুনি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পক্ষ থেকে জানানো হয়েছে- প্রতিটি ইফতার সামগ্রীর প্যাকেজের মধ্যে ছিলো ৫ কেজি করে মিনিকেট চাল, ২ কেজি ছোলা বুট, ২ কেজি মুসুরির ডাল, ২ কেজি চিনি, ২ কেজি চিড়া, ২ লিটার সোয়াবিন তৈল, ১ কেজি খেজুর, ও ১ কেজি পেঁয়াজ প্রভৃতি ৮ টি আইটেম ছিল।
এসময়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বারী, মাইনুল হাসান, জনপ্রিয় শিশু কন্টেট ক্রিয়েটর অরিন, মিনাল গোমস্তা, সিদ্দিকুর রহমান মৃধা, সিরাজ আকন, ফিরোজ আকন, দুলাল খান, আলমগীর মৃধা ও নিজাম মৃধা প্রমুখ।
মুুনি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী গোমস্তা মনিরুজ্জামান আনিচ জানান, প্রত্যেককে ১ মাসের ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে যাতে করে সম্পুর্ণ মাস রোজা রাখাসহ ঈদ উদযাপন ভালোভাবে করতে পারে। তিনি আরো বলেন “ মুুনি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

Leave a Reply