মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার হাজীগঞ্জ বাজারের নীলসাগর রেসিডেন্সিয়াল একাডেমিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে মূল্যবান সরঞ্জাম সহ আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইতিমধ্যেই নীলফামারী সদর থানায় অভিযোগ দায়ের করেছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সামসুল হক জানান, গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে তারা অফিস কক্ষের তালা ভেঙে প্রবেশ করে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে—৮টি সিসি ক্যামেরার মধ্যে ৪টি, একটি ২৪ ইঞ্চি মনিটর, একটি রাউটার, একটি ইউপিএস (অনু), একটি হার্ডডিস্ক এবং একটি তালা। তিনি আরও জানান, চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার সময় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর দুপুর ১টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
গোড়গ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন বলেন, সকাল ৯টার সময় আমি এসে দেখতে পাই তালা নাই, সিসি ক্যামেরা নাই, মনিটর ও রউটার নাই। ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ স্যারকে জানিয়েছি। সহকারী প্রধান শিক্ষক মো: আয়নাল হক জানায় সিসি ক্যামেরা সহ মনিটর চুরি হওয়া নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ সামসুল হক আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশ দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত পরিচালনা করবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Leave a Reply