তারেক রহমানকে পাবনার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান: শিমুল বিশ্বাস

হেলাল শেখঃ তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান এবং ঢাকা-১৭ ও বগুড়া একটি আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে ২০৯টি আসন নিয়ে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন-তাঁকে পাবনার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন পাবনা-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী ২০২৬ইং) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ঐতিহাসিক রায়ে বিজয়ী হওয়ার পর তারেক রহমানের সঙ্গে ফুলেল তোড়া নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিমুল বিশ্বাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) শিমুল বিশ্বাস পাবনার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে আগামীর উন্নয়ন পরিকল্পনা, পাবনার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় হয় বলে জানা গেছে।

এছাড়া নবনির্বাচিত সাংসদ শিমুল বিশ্বাস পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে পারেন।

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় বলেন, শিমুল বিশ্বাস একজন ভালো মনের মানুষ, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন এবং তারেক রহমানের সাথে ভালো সম্পর্ক তার, তাই পাবনাবাসী এই দুইজনের কাছে ভালো কিছু প্রত্যাশা এবং আরিচা-কাজিরহাট দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি। এই দ্বিতীয় যমুনা সেতু পাবনাবাসীর প্রাণের দাবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *