সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ঢাকা-১৯এর এমপি বাবুর নেতাকর্মীদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময়

হেলাল শেখঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ঢাকা-১৯ আসনের এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু নেতাকর্মীদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে ঢাকা-১৯ আসনের দেওয়ান ফিলিং স্টেশনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। এ সময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আশুলিয়া থানার নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কৃতজ্ঞতা বিনিময় করছেন। তিনি সাভার-আশুলিয়ার সর্বস্তরের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি যেন এলাকার উন্নয়নমূলক কাজ সঠিকভাবে করতে পারি, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *