প্রেস বিজ্ঞপ্তি। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার আলমদার পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ নূর চৌধুরীর পক্ষ থেকে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আলমদার পাড়া এলাকায় স্থানীয় ৫০০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ুর মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— শামিম চৌধুরী, গিয়াস উদ্দিন সেকু, জিয়াউল হক প্রিন্স,আজাদ তালুকদার, মো. আলী আকবর চৌধুরী এবং ফোরকান চৌধুরী।
বিতরণকৃত ইফতার সামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়। সকালে সুশৃঙ্খলভাবে গ্রামের নারী-পুরুষরা এসব উপহার গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।
ছবির ক্যাপশন:পটিয়ায় আলহাজ্ব সৈয়দ নূর চৌধুরীর পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply