নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী। তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী। তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ। নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী বায়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম ও ডানে আতাউর রহমান বাচ্চু।
নড়াইলের দুটি সংসদীয় আসনের মধ্যে, নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ও নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা) বিজয়ী হয়েছেন। নড়াইলের দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় আসন দু’টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
ঘোষিত ফলাফলে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে ১১২ টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে ১১২ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।
নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। আসনটির ১৪৮ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নড়াইল-২ আসনে তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইল-২ আসনে তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ
এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
নড়াইল-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও পরাজিত হয়েছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় নড়াইলের আসন দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
ঘোষিত ফলাফলে নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। আসনটির ১৪৮টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন।
বিগত দিনের ফলাফল অনুযায়ী নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এসকে আবু বাকের ১ লাখ ২৫ হাজার ৪৫৮ পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ খসরুজ্জামান পান ৬৯ হাজার ৬৫৭ ভোট। এছাড়া খেলাফত মজলিসের ইমরানুজ্জামান ১১ হাজার ২৫৩ ভোট, ইসলামী আন্দলনের এস এম নাসির উদ্দিন ২ হাজার ৪০৮ ভোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টির দিলীপ কুমার অধিকারী ৫৭৫ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে অংশ নিয়ে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ২৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।
তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মাশরাফি বিন মুর্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ৭ হাজার ৮৮৩ ভোট পেয়ে হেরে যান, এছাড়া ইসলামী আন্দোলনের এস এম নাসিরউদ্দিন ২ হাজার ৩১৫ ভোট এবং জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান পেয়েছিলেন ২১১ ভোট।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *