আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ
নিরপেক্ষ-নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সাংবাদিকবৃন্দের আয়োজনে বুধবার ১১ই ফেব্রুয়ারী দুপুরে পলাশবাড়ী পৌর শহরের খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে এবং খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট নিয়ে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সভায়
বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার,পলাশবাড়ী প্রেস কাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু,সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সাবেক সহ-সভাপতি ফেরদাউছ মিয়া,সহ সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মডেল প্রেস কাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম কবির,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন,সাংবাদিক আবেদুর রহমান সবুজ,ওমর ফারুক,ফজলার রহমান প্রমুখ।
এসময় পলাশবাড়ী উপজেলায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সংসদ নির্বাচনী সংবাদ সংক্রান্ত বিষয়ে নৈতিকতা,আচরণ বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা,মাঠ পর্যায়ে রিপোর্টিং পরিকল্পনা,প্রার্থী ও দলের সংবাদের ভারসাম্য,ভূয়া খবর ও অপপ্রচার মোকাবিলা, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা,প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সাথে কাজের নিয়ম,পারস্পরিক সমন্বয় ও পেশাগত সংহতির উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।।

Leave a Reply