তেঁতুলিয়ায় ৩৭ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁ-কিপূর্ণ ১৫টি, নি-চ্ছিদ্র নিরা-পত্তায় উপজেলা প্রশাসন

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ ও ২ আসনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় ৩৭টি ভোট কেন্দ্র রয়েছে। এ ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সহকারী রিটানিং কর্মকর্তা আফরোজ শাহীন খসরু।

জানা গেছে, এ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (আটোয়ারী-পঞ্চগড় সদর-তেঁতুলিয়া) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ১ লাখ ৯ হাজার ৮০৭ জন ভোটার। এ ভোট গ্রহনের জন্য উপজেলা নির্বাচন অফিস ৭টি ইউনিয়নে ৩৭টি ভোটকেন্দ্র স্থাপন করেছেন। ৩৭টি ভোটকেন্দ্রে ২১৫টি ভোটকক্ষ রয়েছে। এ ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি ঝুঁকিপুর্ণ। এ ঝুঁকিপুর্র্ণ কেন্দ্রে ভোট গ্রহণের লক্ষে নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধীনে র‌্যাব ২০ জন, পুলিশ প্রত্যেক কেন্দ্রে ২জন, বিজিবি ১১২ জন, আনসার ব্যাটালিয়ন ১৬ জন ও প্রত্যেক কেন্দ্রে আনসার ভিডিপি ১৩ জন তারমধ্যে ২জন অস্ত্রধারী এবং সাতটি ইউনিয়নে ৬৫জন গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য ২০টি স্ট্রাইকিং টিম ও ২৫টি মোবাইল টিম মাঠে থাকবে। ৩৭ কেন্দ্রেই থাকছে ৩৩১টি সিসি ক্যামেরার আওতায়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন। উপজেলার যথেষ্ট নিরাপত্তা থাকবে তারপরও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আলাদা পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ নির্বাচনে অনিয়মের কোন সুযোগ নেই।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *