১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ -ভুল সিদ্ধান্তে পিছিয়ে যাবে স্বরূপকাঠি: সোহেল মনজুর সুমন

নেছারাবাদ প্রতিনিধি,পিরোজপুর।

“১৭ বছর পরে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছি। আজকে যদি আমরা ভোটাধিকার প্রয়োগ করতে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে আমরা আরও পিছিয়ে যাবো।” পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন সোমবার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত তার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বরূপকাঠি উপজেলা দীর্ঘ ৩০ বছর ধরে অবহেলিত। শহীদুল হক জামাল এমপির সময় যে উন্নয়ন হয়েছিল, পরবর্তী জনপ্রতিনিধিরা তা ধরে রাখতে পারেননি।

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ এসেছে, কিন্তু দায়িত্বে থাকা ব্যক্তিরা তা লুটপাট করে নিয়ে গেছে।”
সোহেল মনজুর সুমন বলেন, “আপনারা আমাকে একবার সুযোগ দিন, ইনশাআল্লাহ আমি এই ৩০ বছর পিছিয়ে থাকা স্বরূপকাঠিকে এগিয়ে নিয়ে যাবো। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের কাজে সহযোগিতা করুন।”
তিনি আরও বলেন, “আর মাত্র দুই দিন বাকি। এই দুই দিনে ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝাতে হবে এবং ভোট কেন্দ্রে ভোট দিতে নিয়ে আসতে হবে।”

এ সময় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাবা সেলিমা রহমান, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি। সভাপতিত্ব করেন মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান (নেছারাবাদ) ও সাবেক আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি (বরিশাল বিভাগ) মোঃ ফকরুল আলম, সাবেক সভাপতি নেছারাবাদ উপজেলা বিএনপি, মোঃ শফিকুল ইসলাম ফরিদ সাবেক মেয়র স্বরূপকাঠি পৌরসভা,
আবদুল্লাহ আল-বেরুনী সৈকত সাবেক সদস্য সচিব নেছারাবাদ উপজেলা, নাসির উদ্দিন তালুকদার সাবেক যুগ্ম আহ্বায়ক,
ওয়াহিদুজ্জামান মানিক যুগ্ম আহ্বায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক
মোঃ মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক
মোঃ হাফিজ সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভার আয়োজন করে নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আনোয়ার হোসেন
নেছারাবাদ প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *