পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হেসাব উদ্দিনের স-মর্থনে বিশাল গণমিছিল

সুজানগর প্রতিনিধি ঃ ৬৯ পাবনা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কে. এম হেসাব উদ্দিনের সমর্থনে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সন্ধ্যায় বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ভবানীপুর মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক কে. এম হেসাব উদ্দিন। এ সময় তিনি ভোটারদের কাছে দঁাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে এবং গণভোটে ‘হঁ্যা’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে হেসাব উদ্দিন বলেন, ‘আমি মিথ্যা আশ্বাস দেবো না। বাস্তবতার ভিত্তিতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য। তিনি দীর্ঘদিনের বঞ্চনা ও প্রবঞ্চনা দূর করে জনগণের কাছে সততা ও জবাবদিহিতার রাজনীতি চালু করার অঙ্গীকার ব্যক্ত করেন। হেসাব উদ্দিন বলেন, তিনি বিজয়ী হলে তঁার পরিবার পরিজন কোনো অনৈতিক কাজ, তদবির বাণিজ্য কিংবা নিয়োগ বাণিজ্যে জড়াবে না। ঘুষ-দুর্নীতিমুক্ত ন্যায়-ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কারো অন্যায়-হুমকিতে আমরা স্তব্ধ থাকব না জানিয়ে তিনি বলেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে সবাই সমঅধিকার পাবেন। তিনি আরও বলনে, আমার প্রতি রয়েছে সুজানগর ও বড়ো উপজলোর গণমানুষের ভালোবাসা। ভালোবাসার মানুষদের ভোটেই হবে ব্যালট বিপ্লব। এ বিপ্লবে ইনশাআল্লাহ জয়ী হবে দঁাড়িপাল্লা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো চঁাদাবাজি বা অন্যায় শাসনের সঙ্গে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। নির্বাচিত হলে সুজানগর ও বড়ো উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করব। ‘জুলাইযোদ্ধাসহ সব শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দঁাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন অবহেলিত এই আসনে নাগরিক সুবিধা, কর্মসংস্থান, শিশু ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনগণের শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন পাবনা-২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি দেলোয়ার হোসেন, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক-ই আযম, সেক্রেটারী(ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস, পৌর জামায়াতের সেক্রেটারী মকবুল হোসেন, সাবেক শিবির নেতা আবুল কালাম আজাদ ও আব্দুল মমিন প্রমুখ।

সুজানগর (পাবনা) প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *