ঢাকা-১৯ আসনের সাভার- আশুলিয়া ঝুঁ-কিতে একাধিক ভোট কেন্দ্র

হেলাল শেখ: ঢাকা-১৯ আসনের সাভার ও আশুলিয়া এখন রীতিমতো রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে। কিশোর গ্যাং ও মাদকসংশ্লিষ্ট সন্ত্রাসীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই এলাকার একাধিক ভোটকেন্দ্র চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

গত এক মাস ধরে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সাভারের বিরুলিয়াসহ অন্তত ৫ থেকে ৬টি স্পট এবং আশুলিয়ার ধনাইদ, ইউসুফ মার্কেট, সরকার মার্কেট, জামগড়া গফুর মণ্ডল স্কুল সড়ক, জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ও মোল্লা বাজার এলাকায় ধারাবাহিকভাবে নৃশংস হামলার ঘটনা ঘটছে। এই সময়ের মধ্যে ৮ থেকে ১০টি স্থানে গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে কয়েকজন ব্যক্তিকে।

এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আজাদ নামের ঝুট ব্যবসায়ী এক যুবককে। এছাড়া মুদি দোকানদার ব্যবসায়ী মান্নানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সর্বশেষ গত রবিবার মোল্লা বাজার এলাকায় উজ্জ্বল শেখকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
এলাকাবাসীর অভিযোগ, সাভার-আশুলিয়াজুড়ে চুরি, ছিনতাই, মাদক বেচাকেনা ও সশস্ত্র সন্ত্রাস নিয়মিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটনায়। ফলে সাধারণ মানুষের পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিয়েও চরম উদ্বেগ তৈরি হয়েছে ঢাকা-১৯ আসন এলাকায়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন,“অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *