কেএম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জ ৪ আসনে সতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী ২০২৬ইং রোজ সোমবার বেলা ২ ঘটিকায় হাসন রাজার বাসার প্রাঙ্গণে,সতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন তার নিজ বাসায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জয়নুল জাকেরিন সাংবাদিকদের বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। আজ প্রচার–প্রচারণার শেষ দিন। এই প্রেক্ষাপটে জনগণের দুর্ভোগ ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে তিনি তার পূর্বনির্ধারিত শেষ নির্বাচনী গণমিছিলটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর সতন্ত্র প্রার্থী জয়নুল শান্তিপূর্ণভাবে এবং বিপুল উৎসাহ–উদ্দীপনার সঙ্গে প্রচার–প্রচারণা চালিয়ে আসছিলেন। এই সময় সদর–বিশ্বম্ভরপুরের প্রতিটি এলাকায় ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি। যা সতন্ত্র প্রার্থীকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তবে এই ইতিবাচক পরিবেশের মধ্যেও তিনি লক্ষ্য করেছেন, কিছু এলাকায় একটি বিশেষ মহল যেখানে নিজেদের অবস্থান দুর্বল মনে করছে, সেখানে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্কিত করার চেষ্টা করছে—যা অত্যন্ত দুঃখজনক এবং গণতন্ত্রবিরোধী আচরণ। তিনি আরও বলেন সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভায় বিগত পাঁচটি নির্বাচনে এই এলাকার মানুষ তাকে অতীতে নির্বাচিত করেছে। তাদের এই আস্থা ও ভালোবাসার ওপর ভিত্তি করেই তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। সেই বিশ্বাসের প্রতিদান হিসেবে তিনি সদর–বিশ্বম্ভরপুরের সকল সাধারণ মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ জানান আগামী ১২ই ফেব্রুয়ারি মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদান করার জন্য সাধারণ মানুষ কাছে। সুনামগঞ্জ–৪ আসনের সকল নাগরিকের প্রতি জয়নুল জাকেরিনের আহ্বান , আগামী ১২ই ফেব্রুয়ারি মানুষ শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রতীকে ভোট প্রদান করবেন—এটাই সতন্ত্র প্রার্থীর আন্তরিক প্রত্যাশা। এছাড়াও ১২ তারিখের নির্বাচনে আইন শৃঙ্খলাবাহিনীর জোরদার ও নিরপেক্ষতার আশাবাদ ও ব্যক্ত করেন সতন্ত্র প্রার্থী জয়নুল জাকেরিন। এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর)
সাবেক আহ্বায়ক সুনামগঞ্জ সরকারী কলেজ আব্দুল করিম, রাজু আহমেদ সাবেক আহ্বায়ক বিশ্বম্ভপুর, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন তপু,শফিউল ইসলামবজেলা যুবদল নেতা, মো: আব্দুল নুর তালুকদার প্রমূখ।###
সুনামগঞ্জ ৪ আসনে সতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিনের শেষ প্রচারণা হল সংবাদ স-ম্মেলন

Leave a Reply