মশিউর রহমান।।
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরতলীর ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে দৈনিক গণমুক্তি পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল নুর (বাবুল)-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গতকাল বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে বিএনপি প্রার্থী আলহাজ্ব জিকে গউছের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুষ্কৃতকারী তার পথরোধ করে। এ সময় লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিক বাবুল জানান, তিনি কিছু বুঝে ওঠার আগেই একই এলাকার কিছু দুর্বৃত্ত তার ওপর বর্বরোচিত হামলা চালায়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাকে প্রাণে হত্যা করে লাশ গুম করা। অভিযুক্তদের মধ্যে আলমগীর, দুলাল, জয়, তুহিন, মাসুম, জাহাঙ্গীর আলমসহ আরও কয়েকজনের নাম জানা গেছে।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সচেতন মহল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সাংবাদিক বাবুলের ওপর স-ন্ত্রাসী হাম-লা, গুরুতর আহ-ত

Leave a Reply