রংপুর ২ আসনে বাবার নির্বাচনী প্র-চারণায় তাসনিম আজহার

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ টি এম আজহারুল ইসলামের পক্ষে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছে ছেলে তাসনিম আজহার সুমন।

তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাবার পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে। তিনি সংসদীয় আসন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নিয়ে বাবার পক্ষে বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

তিনি বলেন, আমার বাবাকে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আমার বাবা জনসেবার মধ্যদিয়ে তাঁর বাকি জীবন পার করতে চান। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এই আসনের উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিবেন।

এ টি এম আজহারুল ইসলাম এর আগেও এ আসনে জামায়াতের পক্ষে নির্বাচনে অংশ নিলেও, হয়েছিলেন পরাজিত। এবার এই আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম।

এসময় তার সাথে থাকা স্থানীয় নেতাকর্মীরা বলেন, এ টি এম আজহারুল ইসলাম যোগ্য ও আদর্শবান একজন মজলুম জননেতা। তিনি এ আসনে নির্বাচিত হলে আমাদের আর কোন সমস্যা থাকবে না। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পারবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *