আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) এর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক,ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিনের হাতপাখা প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহ নগরীর বড় মসজিদ চত্ত্বরের সামনে থেকে বিশাল এই গণমিছিল শুরু হয়ে শহরের রেলওয়ে স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, নতুন বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কাচিঝুলি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে স্থানীয় ইসলামি আন্দোলন ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশ গ্রহণ করে।এসময় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগর এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার। আমি আপনাদেরই সন্তান। ময়মনসিংহ সদর এলাকায় একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতির কবর রচনা করতেই আমি দাঁড়িয়েছি। যদি আপনারা আগামী নির্বাচনে আমাকে ‘হাতপাখা ‘ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে বিভাগীয় ময়মনসিংহের প্রধান নগরী ময়মনসিংহ সিটি করপোরেশন নিয়ে গঠিত এই সদরকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
গণ-মিছিলে আগত সাধারণ ভোটারদের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মতে,
অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন একজন সজ্জন ও উচ্চ শিক্ষিত মানুষ হিসেবে এলাকায় পরিচিত। ফলে এবারের নির্বাচনে ‘হাতপাখা’ ‘ধানের শীষ’ ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন তাঁর কর্মী-সমর্থক নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন ও উপজেলা ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গণসংযোগে তিনি সাধারণ ভোটারদের বাড়িতে- বাড়িতে গিয়ে কুশল বিনিময় করছেন এবং এলাকার মুরব্বিদের কাছে দোয়া প্রার্থনা করছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের হাতে নিজের নির্বাচনী প্রতীক ‘হাতপাখা প্রতীক সম্বলিত লিফলেট তুলে দিচ্ছেন তিনি।

Leave a Reply