আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের কর্মী-সমর্থকদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ফেব্রুয়ারী) উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগরে ঘোড়া মার্কার নির্বাচনী কর্মী আশিকুল ইসলামের উপর জানায়াত মনোনীত প্রার্থীর ইন্ধনে তার কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে হ ত্যা চেষ্টায় এই নির্মম হা মলা চালিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। তিনি জানান-হামলায় আহত আশিককে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শুক্রবার রাত ৯ টায় সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হরিণ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু কামরুল হাসান মিলনের কর্মী-সমর্থকরা তার কর্মী-সমর্থকদের বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে। সব শেষ শুক্রবার প্রচারণাকালে আশিকের উপর হামলা করে তাকে গুরুতর আহত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে তার কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ‘এই পরিস্থিতিতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী উন্মুক্ত থাকলে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না।’
মোহাম্মদ নগরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেফতার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং একই সাথে তার নিজ কর্মী সমর্থকদের উত্তেজিত না হওয়ার আহবান জানান। তিনি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন- আমরা আইনের শাসনে বিশ্বাসী, প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ময়মনসিংহ–৬ ফুলবাড়ীয়া আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের নির্বাচনী কর্মী আশিকুর রহমানের উপর হা/ম/লা/র প্রতিবাদে শুক্রবার রাতে উপজেলা শহরে ঘোড়া মার্কার সমর্থকদের বিক্ষোভ মিছিল করেছে উপজেলার প্রতিবাদী জনতা।

Leave a Reply