ফুলবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘ-র্ষ- জনমনে আত-ঙ্ক

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টা-পাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ১জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজার এলাকায় প্রথমে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী আশিকের উপর হামলা চালালে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে এই ঘটনার জেড় হিসাবে রাত সাড়ে নয়টায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার গাড়ীতে হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা।

অভিযোগ উঠেছে- জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর দাড়িপাল্লা প্রতীকের গাড়ীতে থাকা প্রচারকারী ও চালককে অকথ্য ভাষায় গালাগালি করে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। প্রচারকারী মাহমুদুল হাসান এবং চালক জাবের জানায়, ভালুকজান ব্রীজের কাছে প্রচারকাজ চলাকালে হঠাৎ কিছু লোক এসে এলোপাতাড়ি গাড়ীতে আঘাত শুরু করে দরজা দিয়ে আ’ক্রমণের জন্য তেড়ে আসে এবং গালাগালি করে হুমকি প্রদান করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার বালিয়ান ইউনিয়নে মোহাম্নদ নগর বাজার এলাকায় ঘোড়া মার্কার নির্বাচনী প্রচারণাকালে ঘোড়া প্রতীকের কর্মী আশিকুল ইসলামকে হ ত্যা চেষ্টায় নির্মমভাবে হামলা চালায় জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থকরা। পরে গুরুত্বর আহত অবস্থায় আশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন। সংবাদ সম্মেলনের পর রাতে আশিকের উপর হামলাকারীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা। এসময় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর দাড়িপাল্লা প্রতীকের একটি প্রচার গাড়ী সামনে পড়লে বিক্ষোভকারীরা সেই প্রচার গাড়ীতে হামলা চালায় এবং প্রচারকারী ও চালককে অকথ্য ভাষায় গালাগালি করে লাঞ্ছিত করার চেষ্টা করে। এসময় তারা নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দুই পক্ষের কর্মী সমর্থকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে নির্বাচনের পরিবেশ নিয়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহীনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের অভিযোগ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুঃ কামরুল হাসান মিলনের সমর্থকরা তাদের নির্বাচনী প্রচারণাকালে কর্মীদের হুমকি ধমকি দেওয়া সহ কর্মীদের হামলা চালাচ্ছে। তারা নির্বাচনী আচরণ বিধি মানছেনা, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলছে। তিনি জানিয়েছেন-ঘোড়া মার্কার নির্বাচনী কর্মী আশিকুল ইসলামের উপর বালিয়ানে দাঁড়িপাল্লার স/ন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ★তাৎক্ষণিক বিশাল প্রতিবাদ মিছিল,★জরুরি সাংবাদিক সম্মেলন★সহকারি রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ★সেনা ক্যাম্পে অভিযোগ★থানায় অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে। জসিম উদ্দিন বলেন-আমরা আইনের শাসনে বিশ্বাসী। অপরাধ করে কেউ পাড় পাবে না। অবাধ নির্বাচনে জসিম প্রফেসরের ঘোড়া মার্কার বিজয় নিশ্চিত হবে। অপপ্রচার চালিয়ে, হামলা করে ঘোড়া মার্কার গণজোয়ারকে ঠেকানো যাবেনা বলেও জানান অধ্যাপক জসিম উদ্দিন।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হক শামীম বলেন, “স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সমর্থকরাই আমাদের দলীয় প্রার্থী ও কর্মীদের উপর মিথ্যাচার চালাচ্ছে ।” তিনি দাবি করেন, নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর অবস্থান শক্ত হওয়ায় পরিকল্পিতভাবে তাদের উপর ষড়যন্ত্র করছে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সমর্থকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *