জিরবাড়ী আল-কুরআন মডেল মাদ্রাসার উদ্যোগে শীতকালীন উৎসব অনুষ্ঠিত

নেছারাবাদ প্রতিনিধি।।

নেছারাবাদ উপজেলার জিরবাড়ী, রাজাবাড়ী এলাকায় অবস্থিত জিরবাড়ী আল-কুরআন মডেল মাদ্রাসার আয়োজনে এক আনন্দঘন পরিবেশে শীতকালীন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে পিঠা উৎসবকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শীতের আমেজে অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আয়োজন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ তৈরি করার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

এ উৎসবে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নেছারাবাদ প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *