নি-রপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার ও প্রশাসন কাজ করছে: ময়মনসিংহে ডিসি

আরিফ রববানী ময়মনসিংহ।।
উৎসবমুখর পরিবেশে একটি অবাদ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণে ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান এ কথা বলেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলার গফরগাঁও উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঢাকার সহযোগিতায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ময়মনসিংহের আয়োজনে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার,
সাইফুর রহমান। এছাড়াও একই দিনে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় পথসভা বক্তব্য দেওয়াসহ গফরগাঁও থানা এলাকায় যৌথ মহড়ায় অংশ নেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন, জাতীয় সংসদ ও গণভোট আয়োজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) —সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা ।

কর্মশালায় সম্মানিত অতিথিবৃন্দ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা।

এছাড়াও গফরগাঁও উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার অংশগ্রহণ করেন।

একই দিনে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এক যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এই যৌথ মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নান্দাইল থানার অফিসার ইনচার্জ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ হতে গণভোটের প্রচারণার পাশাপাশি সর্বসাধারণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে উদাত্ত আহবান জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *