কে এম সোয়েব জুয়েল।।
গৌরনদী প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের নির্বাচনী প্রচারনার সময় সমর্থকদের ওপর হামলা চালিয়ে আহত ও অব্যাহত হুমকির ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী প্রমানসহ বরিশাল জেলা রিটার্নিং অফিসার বরাবরে পৃথকভাবে তিনটি লিখিত অভিযোগ দায়েরের পর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ওই আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন ও তার হামলাকারী সমর্থকদের বিরুদ্ধে তিনটি লিখিত কারণ দর্শনোর নোটিশ পাঠিয়েছেন।
যার অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আট দপ্তরের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ জারী করে তার প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণের জন্য গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান স্বাক্ষরিত লিখিত কারণ দর্শনোর নোটিশ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনি অভিযোগের ভিত্তিত্বে অভিযুক্তদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম গ্রহণ অথবা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবেনা, সেই বিষয়ে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল দশটায় প্রার্থীকে (স্বপন) স্বশীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে (বরিশাল জেলা ও দায়রা জজ আদালত ভবনের চতুর্থ তলায় অবস্থিত যুগ্ম জেলা ও দায়রা জজ, তৃতীয় আদালত) লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
অপর নোটিশপ্রাপ্তদের একইদিন (৮ ফেব্রæয়ারি) সকাল নয়টায় একই কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।
বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনকে দেওয়া লিখিত নোটিশে উল্লেখ করা হয়েছে তার (স্বপন) নির্দেশে সমর্থকগণ ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তার (আবদুস সোবহান) ও তার নেতাকর্মীদেরকে বাঁধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছে।
অপর নোটিশপ্রাপ্ত ধানের শীষ মার্কার প্রার্থীর সমর্থক সরিকল গ্রামের মৃত কবির প্যাদার ছেলে বিপ্লব প্যাদা, একই গ্রামের মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের ইয়াকুব আলী সিকদারের ছেলে সেন্টু সিকদার, ইসমাইল সিকদারের ছেলে মশিউর সিকদার, কিনাই খানের ছেলে সুমন খান, সাদ্দাম বাজার এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, ধানডোবা গ্রামের গফুর ফকিরের ছেলে শাহজাহান ফকিরকে দেয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে একই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলাকালে তার কর্মীদেরকে বাঁধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং মারপিট করে শারিরীকভাবে আহত করেছেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করায় শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply