মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
মুখে অনেকেই টাকাকে উরিয়ে দিলেও দেখা যায় যে,টাকা না থাকিলে সাংসারিক, সামাজিক, পারিবারিক জীবনে সন্মান, ভালোবাসা, শ্রদ্ধা কোনটাই পাওয়া যায় না, জন্ম হতে মৃত্যু পর্যন্ত এমনকি মৃত্যুর পরেও টাকার প্রয়োজন হয় । এই সারাংশের সাথে বাস্তব জীবনে হুবহু মিলে গেছে আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা -৩ (পলাশবাড়ী -সাদুল্লাপুর) আসনে সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান বিএসসির ।
ঢেঁকি মার্কা নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। তিনি ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং সংসদ নির্বাচনেও অংশ গ্রহন করেছিলেন। তার কোন দল বা কর্মী বাহিনী না থাকায় এবং অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় বিগত একটি নির্বাচনেও তিনি জয়লাভ করতে পারেননি। তিনি একাই বাই সাইকেলে চালিয়ে তার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন ।
তাকে সবাই চিনে এবং প্রতিটি এলাকায় তাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা ও হাসাহাসি হয়। জিততে না পারলেও এটাইবা কম কিসে।
আসলে আজকাল আবেগ দিয়ে কিছু হয়না তবুও তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আশায় বুক বেঁধে ।

Leave a Reply