উল্লাপাড়ায় ফকির দরবেশ বাউলদের প্রার্থী আকবর আলীর ম-তবিনিময়

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়েছেন- ৬৫, সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম.আকবর আলী। আজ শুক্রবার দুপুরে উপজেলার বড়হর গ্রামের তার নিজস্ব বাসভবনে ফকির,দরবেশ,আউল,বাউল ও সুফিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,বাউলদের উপর হামলা মানেই,সংস্কৃতির উপর হামলা। দেশে তৌহিদী জনতার মাজার ভাঙার প্রতিযোগীতা দেখলাম আমরা। এমন নগ্ন আচরণ কোন সভ্য মানুষ করতে পারেনা।তথাকথিত ওই তৌহিদী জনতা মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যই ঘৃনা করার মতো। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আগামী নির্বাচনে আমার দল ও আমাকে নির্বাচিত করলে সকল মতবাদী,নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দেশে অবাধে চলবে শুদ্ধ সংস্কৃতি।
অনুষ্ঠানটি মানিক রতনের সঞ্চালায় শফিউল মোমেন শফির সভাপতিত্বে অন্যানোর মধ্যে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রনেতা কায়ুম হোসেন জুয়েল,অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সেলিম রেজা,লেখক ও গবেষক ফিরোজ আলম,কবি ওমর ফারুক,ছাইদুল বাউল,জলিল ফকির সহ আরও অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *