নলডাঙ্গায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মা-নববন্ধন ও বিক্ষো-ভ

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি আদায়ে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে নলডাঙ্গা বারনই নদীর ব্রিজের দুপাশে শিক্ষক কর্মচারী
ঐক্য পরিষদের উদ্যগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক কর্মচারী অবস্থান নেন। এসময় শিক্ষকেরা মানববন্ধন করে।
মানববন্ধন শেষে মিছিল যোগে উপজেলা চত্বরে প্রবেশ করে।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের সামনে কর্মচারীরা অবস্থান নেন। এ সময় তারা পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, বৈষম্য নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে স্লোগান দেন। কর্মসূচির অংশ হিসেবে নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা এবং উপজেলা প্রশাসন বরাবর স্বারক লিপি প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *