লক্ষ্মীপুরে ব‌্যালটে ব‌্যবহৃত ভোটের ছয়টি সিলসহ ব্যবসায়ী আ-টক

নাজিমু উদ্দিন রানা:
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটে ব্যবহৃত ছয়টি সিলসহ সোহেল রানা (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার দোকান থেকে একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেস নামের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানা লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের একটি দল মারইয়াম প্রেস নামের ওই দোকানে অভিযান চালায়। অভিযানের সময় দোাকনের ভেতর থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উদ্ধারকৃত সিল, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটারসহ সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কারা এসব সিল তৈরির অর্ডার দিয়েছে- সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ‘কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ কাজ।’
তিনি আরও জানান, আটক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *