আনোয়ার হোসেন।।
নেছারাবাদ প্রতিনিধি পিরোজপুর।।
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নেছারাবাদ থানায় লিখিতভাবে আইনগত সহায়তার আবেদন করেছেন ঘোড়া প্রতীকের নেছারাবাদ উপজেলা নির্বাচনী সমন্বয়ক মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার।
আবেদন সূত্রে জানা যায়, মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার অভিযোগ করেন, ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠী এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে ফেরার পথে তিনি জানতে পারেন—২ নম্বর সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল (শহীদ স্মৃতি) এলাকার সাবেক ইউপি সদস্য মোসাঃ মাহিনুর বেগমের বাড়িতে ঘোড়া মার্কার সমর্থনে একটি উঠান বৈঠক চলাকালে মোঃ এনামুল হক ফোরকান (বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান)সহ অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ঘোড়া মার্কার কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় অভিযুক্ত এনামুল হক ফোরকান নিজেকে প্যানেল চেয়ারম্যান দাবি করে বলেন, “এই ইউনিয়ন আমার আন্ডারে, এখানে ঘোড়া মার্কার কোনো প্রচারণা চলবে না। এখানে শুধু ধানের শীষের প্রচারণা হবে।”
ইমাম উদ্দিন জানান, তার সামনে থেকেই অভিযুক্তরা কর্মীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি ও তার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সোহাগদল ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রগুলোকে তিনি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ফোরকান হোসেন বলেন, আমরা ২নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় গিয়েছিলাম। গিয়ে দেখি কিছু লোক জড়ো হয়েছে। জিগ্যেস করলাম এখানে কি করছেন আপনারা? বলে আমরা ঘোড়া মার্কার প্রচারণা করছি। আমরা তাদের কাছেও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আসছি। কোন ধরনের হুমকি ধামকির ঘটনা ঘটেনি এটা সম্পুর্ন মিথ্যে কথা।
সোহাগদল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফোরকান বলেন, আমরা নির্বাচনের পুশিংএ
এ ঘটনায় তিনি নেছারাবাদ থানার অফিসার ইনচার্জের নিকট বাদি হয়ে লিখিতভাবে আইনগত সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply