জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই পারে সমাজ ও জাতিকে উন্নত করতে। শিক্ষাহীন জীবন প্রত্যেকের কাছে অন্ধকারের মত মনে হয়। দেশ, জাতি ও সভ্যতাকে উন্নত করতে চাইলে প্রত্যেক নাগরিককে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর। গতকাল সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ন্যায়,সত্য ও চাঁদামুক্ত আগামীতে সুন্দর সমাজ গড়তে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি এলাকার প্রতিটি মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বেকারত্ব দুর করতে চাই। আমার অনুরোধ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে সহযোগিতা করবেন।
নির্বাচনী জনসভায় হাসিবুর রহমান হাসুর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী,প্রার্থীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী,বিএনপি নেতা এম বেলাল হোসেন,হেলাল সরকার, জুয়েল রানা,জাহিদুল ইসলাম মিষ্টারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অ-নুষ্ঠিত

Leave a Reply