লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং
ওয়ার্ড বাঘমামুদআলী পুকুর মাঠ প্রাঙ্গনে বিএনপির ধানের শীষের উঠান বৈঠকের সভানুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ শে জানুয়ারি রাতে মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালী পাড়া পুকুর মাঠ প্রাঙ্গনে ২ নং ওয়ার্ডের যুবদল ছাত্রদলের আয়োজনে সংসদ সদস্য মুন্সীগঞ্জ তিন আসনের বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের
নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন,
বিএনপি সরকার গঠন করলে এবং আপনাদের ভোটে নির্বাচিত হলে নারায়নগঞ্জ মুন্সীগঞ্জ পর্যন্ত রাজধানীর সঙ্গে আশপাশ জেলায় ট্রেন লাইন স্থাপন প্রকল্প মুন্সীগঞ্জ জেলা অন্তর্ভুক্ত করা হবে।ঢাকা-নারায়নগঞ্জ -জেলাবাসীর প্রত্যাশা বাগমামুদালীপাড়ায় ধানের শীষ প্রতীকের উঠান বৈঠকে এ কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কেএম এবাদত মানু। মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার লিটন হোসেন,এডভোকেট রোজিনা আক্তার ।
ছাড়া আরো উপস্থিত ছিলেন, শহর যুবদল নেতা সালেহিন আহম্মেদ,শহর যুবদল নেতা সাইদ হোসেন সাইদ, মোঃ রিগান হোসাইন। মোঃ কাদির মিয়া, মনির হোসেন,
শহর ছাত্রদলের নেতা জাহিদুর রহমান পিমন,তাহামিদ মাদবর,আজিম মাদবর, সেলিম ফরাজী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply