মোঃ শহীদ উল্যাহ
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় আচার, গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে বিভিন্ন পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর লোকজ সংস্কৃতির প্রাণের উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষের পাঁচ দিন ব্যাপি উৎসব এর উদ্বোধন করা হয়। অদ্য ৫ এপ্রিল শুক্রবার ১০টায় খাগড়াছড়ি টাউন হলের সামনে লোকজ সংস্কৃতির মনোঙ্গ এই আয়োজনের
শুভ উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার জনাব ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, গুইমারা রিজিয়ন কমান্ডারব্রিগেডিয়া জেনারেল জনাব রাইসুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক জনাব মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার জনাব মুক্তা ধর, মেয়র জনাব নির্মলেন্দু চৌধুরী। উদ্বোধন শেষে এক মনোমুগ্ধকর শোভাযাত্রা খাগড়াছড়ি শহর ঘুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের সামনে গিয়ে মারমা তরুণীদের ঐতিহ্যবাহি পানি খেলার মাধ্যমে শেষ হয়। বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন ছাড়া ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিতি ছিলেন।

Leave a Reply