গাজীপুর টঙ্গীতে সেল্ফ ডিফেন্স তায় কোয়ান দো জাতীয় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান স্পোর্টস তায় কোয়ান দো মোডো কোয়ান একাডেমীর ছাত্র-ছাত্রীরা সেল্ফ ডিফেন্স তায় কোয়ান দো জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেডেল ও সার্টিফিকেট পায়।এই সার্টিফিকেট ২য় বারের মতো পরিয়ে দেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও কোচ আনিসুল ইসলাম (জীবন)সহ এলাকার সুশীল সমাজ।এই খেলায় ৭ জন অংশ গ্রহণ করে,তার মধ্যে ১ টি গোল্ড,২টি রৌপ্য,৩টি তাম্র পায়। শুক্রবার ১লা মার্চ বিকেলে ৪:৩০ ১০৮ গার্লস স্কুল রোড মধ্য আরিচপুর টঙ্গী গাজীপুর মাস্টার আনিসুল ইসলাম জীবনের বাড়িতে তার নিজ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ হোসেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ মোডোকোয়ান এসোসিয়েশন তায় কোয়ান দো। বাংলাদেশ মোডোকোয়ান এসোসিয়েশন তায় কোয়ান দো এর সিনিয়র প্রশিক্ষক পুলক দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আসলাম মোড়ল আন্তর্জাতিক মানবাধিকার কমিশন,যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর দক্ষিণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *