আগৈলঝাড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায়,উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইমরান খান, সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *