Blog

  • আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    হেলাল শেখ,
    সাভারে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

    বুধবার (অক্টোবর) সকাল ১০ টার দিকে আশুলিয়ার নরসিংপুর বটতলা আখিলনাগ সুপার মার্কেটে ইয়ারপুর ইউনিয়ন ২নং জোন কমিটির আয়োজনে এই ফ্রী মেডিকেল ক্যাম্প কর্যক্রমের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

    এসময় ইয়ারপুর ইউনিয়নের ২নং জোন কমিটির সভাপতি শরীফ পাঠানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু।

    দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজনে ছিলো ৪জন এম.বি.বি.এস ডাক্তার দ্বারা রুগীদের সেবা নিশ্চিত করা, রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদানসহ ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

    প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, দেশের ক্লান্তলগ্ন থেকেই মাঠ পর্যায়ে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিটা সদস্য সমাজের অসহায় মানুষকে সেবা দিয়েছে। আপনার জানেন বিগত দিনে করোনার সময় মানুষদের কে সেবা দিয়েছি। নিপাহ ভাইরাস, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালিসহ লিফলেট বিতরণ করেছি। সেই ধারাবাহিকতায় আজ ইয়ারপুর ইউনিয়নের ২নং জোন কমিটির আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প,রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদানসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে।

    এছাড়াও উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন সুজন ও শুয়েবুর রহমান শুয়েব, সহ-দপ্তর সম্পাদক আবুল হাসান,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিয়াজুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন ২নং জোন কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহাদাত হোসেন উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলামীনাহ সকল নেতৃবৃন্দ।

  • পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী সবুজ খানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

    পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী সবুজ খানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে পাবনা-২ আসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান । পরিদর্শনকালে এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, নাজিরগঞ্জ ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু, পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, পাশু, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর খলিফা,পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহেল হাসান বাবুসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ পূজা মন্ডপ পরিদর্শনকালে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। আমাদের সংবিধানেও সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জাতি-বর্ণ-ধর্ম-গোষ্ঠি নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশে সুশাসন ও উন্নয়ন বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • ঝিনাইদহে গাঁজাসহ নারী মাদক কারবারি যুথি আটক

    ঝিনাইদহে গাঁজাসহ নারী মাদক কারবারি যুথি আটক

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর থেকে এক কেজি গাঁজাসহ যুথি খাতুন নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে মহেশপুর উপজেলার তালসার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক যুথি খাতুন তালসার গ্রামের সোলাইমান তৌহিদ হাসান জীবনের স্ত্রী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মাহমুদ রেজার নেতৃত্বে তালসার গ্রামে যুথি খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • আন্ত বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের তিন  সদস্য গ্রেফতার উদ্ধার ৩ মটরসাইকেল

    আন্ত বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার উদ্ধার ৩ মটরসাইকেল

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলীকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩ টি মোটর সাইকেল। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ও মনিরুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ও হেলাল উদ্দিনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আন্ত: বিভাগীয় মোটর সাইকেল চোরচক্রের প্রধান মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ৩ টি চোরাই মোটর সাইকেল। সেই সাথে গ্রেফতার করা হয় তার আরও দুই সহযোগী। গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর নামে খুলনা, মাগুরা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় প্রায় ১৫টি চুরির মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

  • ঝিনাইদহে গৃহবধু ওজেলা হত্যার অভিযোগ স্বামী ও ছেলেসহ তিনজন গ্রেফতার

    ঝিনাইদহে গৃহবধু ওজেলা হত্যার অভিযোগ স্বামী ও ছেলেসহ তিনজন গ্রেফতার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    পরকীয়ার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামের গৃহবধু জামিলা খাতুন ওরফে ওজেলা (৪০) কে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের সঙ্গে তার স্বামী শরিফুল ইসলাম, ছেলে সাইদুল ইসলাম মান্নান ও প্রতিবেশি জাকির হোসেন জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন এ সব তথ্য জানান। জিজ্ঞাসাবাদে ওজেলা খাতুনের ছেলে মান্নান পুলিশকে জানায় প্রতিবেশি চাচা রাজাপুর গ্রামের রুস্তম বিশ^াসের ছেলে আব্দুল করিমের সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। ঘটনার দিন শনিবার (২১ অক্টোবর) সকালে নিজেদের গোসলখানায় আব্দুল করিমের সঙ্গে তার মায়ের আপত্তিকর দৃশ্য দেখে প্রথমে মা ওজেলা খাতুনকে হত্যা করে। পরে আব্দুল করিমকেও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। আব্দুল করিম গুরুতর আঘাতপ্রপ্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শ^াসনালী কেটে গেছে। তদন্ত সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়, নিহত ওজেলার স্বামী বাড়িবাথান গ্রামের ইউসুফ মন্ডলের ছেলে জাকির হোসেনের জমি বর্গা করে। জাকির হোসেনও বিভিন্ন সময় ওজেলার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে। কিন্তু প্রতিবেশি আব্দুল করিমের কারণে পেরে ওঠে না। ফলে স্বামী শরিফুল ও তার ছেলে মান্নানের সঙ্গে পরামর্শ করে করিমকে শায়েস্তা করার ছক কষে। ঘটনার দিন সকালে সেই সুযোগ পেয়ে যায়। ওজেলার গোসলখানায় দুইজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম জানিয়েছেন নিহত জামিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির হোসেন ওজেলাকে হত্যা করে তাকেও হত্যার চেষ্টা করে। নিহতের স্বামী শরিফুল ইসলাম গ্রেফতার হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু-প্রস্তাব দিত। রাজি না হওয়ায় তার স্ত্রীকে হত্যা করেছে। পরে করিম নিজেই আত্বহত্যার চেষ্টা করে। ওজেলার স্কুল পড়–য়া কন্যা মায়া খাতুন জানান, প্রতিবেশি চাচা আব্দুল করিম তার মাকে উত্যক্ত করতো। ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। প্রতিবেশি সুজনের স্ত্রী রুপা খাতুন জানান, এক সময় করিম ওজেলাকে বিয়ে করতে চেয়েছিল। সেখান থেকেই মুলত বিরোধের সুত্রপাত। মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, এঘটনায় নিহত’র বড় ভাই সদর উপজেলার লেবুতলা গ্রামের কামাল আহম্মেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেফতার দেখিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন মামলাটির আসল রহস্য উদ্ঘটনে আরো নিবিড় তদন্ত দরকার। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে নিহত’র স্বামী, ছেলে ও জাকির হোসেন এই নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

  • কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী সুরক্ষায় আজ পাইকগাছায় নাগরিক সংলাপ

    কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী সুরক্ষায় আজ পাইকগাছায় নাগরিক সংলাপ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    ঐতিহ্যবাহি কপোতাক্ষ-শিবসাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ (জোয়ার-ভাটা) ও সুরক্ষা নিশ্চিত করতে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়াটারকিপার্স-বাংলাদেশ’, অনির্বাণ লাইব্রেরি এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ এই সংলাপের আয়োজন করেছে।
    ‘কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী ভরাট-দখল-দুষণ ঃ জরুরি করণীয়’ শীর্ষক ওই সংলাপে প্রধান আলোচক থাকবেন ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল। ধারণাপত্র উত্থাপন করবেন শেরে বাংলা কৃষি বিশ্বিদ্যালয়ের ফিশারিজ এণ্ড একোয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক মীর মোহাম্মদ আলী।
    সংলাপে আলোচক থাকবেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মধাব দত্ত, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার, কয়রার মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু ও কবিতা রানী দাশ, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
    নাগরিক সংলাপে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুজানগরের রাণীনগরে নৌকার প্রচারণায় উঠান বৈঠক

    সুজানগরের রাণীনগরে নৌকার প্রচারণায় উঠান বৈঠক

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত রাণীনগরে স্থানীয় আ.লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়া নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, আহম্মদপুর ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • বাংলাদেশের স্বাধীন ও উন্নয়নে অর্থনীতিতে নারীদের ভূমিকা অপরিহার্য

    বাংলাদেশের স্বাধীন ও উন্নয়নে অর্থনীতিতে নারীদের ভূমিকা অপরিহার্য

    এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাটে পুনাকের সভানেত্রী পুলিশ সুপার আবুল হাসনাত খানের স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরী জিনিয়া বলেছেন, বাংলাদেশের স্বাধীন ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অপরিহার্য।

    সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বাগেরহাট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    পুনাকের সভানেত্রী বলেন, নারীরা উদ্যোগী ও স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিতে যোগ হবে এক নতুন মাত্রা। তাই নারীদের উদ্যোগী ও আত্মনির্ভরশীল করার প্রয়াসে পুনাকের এ উদ্যোগ।বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের সামনে ওই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে তিনিসহ অতিথিরা এখান থেকে নিজেদের জন্য কিছু কেনাকাটা করেন। এরপর দুপুরে খান জাহান আলী বালিকা এতিম খানায় শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। খাবার বিতরণ শেষে শিশুদের আপ্যায়নে আতিথেয়তা গ্রহণ করে তাদের সঙ্গেই দুপুরের খাবার খান তিনি।

    উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট পুনাকের সহ-সভানেত্রী শিরিন জামান ও হাবিবা সুলতানাসহ বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. শরিফা খানম উপস্থিত ছিলেন।

  • সাব-রেজিষ্টার অফিসে চাকরি দেওয়ার নামে ধর্ষণ ও হয়রানির অভিযোগ

    সাব-রেজিষ্টার অফিসে চাকরি দেওয়ার নামে ধর্ষণ ও হয়রানির অভিযোগ

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে চাকরি দেওয়ার নামে এক নারীকে আটকিয়ে দিনের পর দিন ধর্ষণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

    মঙ্গলবার (২৪ অক্টোবর) পরিবারের পক্ষে বোন স্কুল শিক্ষকা মনোয়ারা খানম বিকেলে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করেন।

    লিখিত বক্তব্যে তিনি জানান, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে জেলা রেজিস্ট্রার মো. ফজলার রহমান সংবাদ সম্মেলন কারীর আপন বোনকে (জাহানারা আক্তার) ২০০৯ সনে সাব-রেজিষ্টার অফিসে চাকরি দেওয়ার নামে তার বাসায় নিয়ে গৃহপরিচারিকার কাজ করাতে থাকেএভাবে মো. ফজলার রহমান চাকরি দেওয়ার নামে নানা ছলচাতুরি ও কালক্ষেপণ করতে থাকে। পরে তার বোনকে বিয়ে করার আশ্বাসে বাড়িতে আটকিয়ে রেখে দিনের পর দিন জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। চাকরি দেওয়ার নামে এভাবে প্রতারণা বুঝতে পেরে তার বোন নিরুপায় হয়ে ২০১৭ সনে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে। শিক্ষিকা মনোয়ারা খানম পারিবারিক আত্মসম্মান রক্ষার্থে বোনকে বিয়ে দিয়ে দেন। বিষয়টি প্রতারক ফজলার রহমান জানতে পেরে ক্ষিপ্ত হয় এবং তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় জড়াতে থাকে।

    মিথ্যা মামলা দায়েরের ধারাবাহিকতায় একটি সিআর মামলায় (নং- ২১০/২২) গ্রেফতারি পরোয়ানা জারি করালে তিনি ৫দিন হাজত বাস করেন। যার কারনে তিনি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্থ হন। এতেও ক্ষান্ত না হয়ে একাধিক মিস কেস সিআর২০২/২৩,২৫৮/২০২৩,১০১/২০২৩,৯৩/২০২৩ ননজিয়ার ৯৭/২০২৩, বাগেরহাট মডেল থানায় মামলা নম্বর- ২৭/২৩) দায়ের করেন। প্রতারক ফজলার রহমান তার আপন ফুফাত ভাই নুরুজ্জামান মোল্লাকেও এসব মামলায় আসামি করে হয়রানি করে আসছে।

    স্কুল শিক্ষকা মনোয়ারা খানম তার লিখিত বক্তব্যে আরও জানান, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত বাগেরহাট জেলা থেকে জেলা রেজিস্ট্রার প্রতারক ফজলার রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহের ভালুকা উপজেলা সাব রেজিষ্টার থাকা কালিন দুর্নীরদায় ৬টি ও ফরিদপুর নিজ গ্রামে কয়েক কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করায় দুদকে ১টি মামলা হয়। তার বিরুদ্ধে মোট সাতটি মামলা চলমান রয়েছে।

    এদিকে একের পর এক মামলা হয়রানির কারণে নাবালক সন্তান ও পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মনোয়ারা খানম। তিনি এ প্রভাবশালী ফজলার রহমানের হাত থেকে রক্ষায় প্রশাসনের কাছে আইনি সহায়তা চান।

    এসব অভিযোগের বিষয় চাকরিচ্যুত জেলা রেজিস্ট্রার মো. ফজলার রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের সংযোগ কেটে দেন। পরবর্তীতে কিছু সময় পরে তার মুঠোফোনে আবারও যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছে বলে জানান।#

  • জাতীয় পার্টির উপজেলা বাস্তবায়ন দিবস পালিত

    জাতীয় পার্টির উপজেলা বাস্তবায়ন দিবস পালিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাটের কালীগঞ্জে সাবেগ সফল রাষ্টপ্রতি জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের যুগান্তকারী উন্নয়ন -উপজেলা বাস্তবায়ন দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৩শে অক্টোবর ২০২৩ইং সোমবার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন জাতীয় পার্টি অফিস কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো: মজিবর রহমান এর সভাপতিত্বে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর যুগান্তকারী উন্নয়ন -উপজেলা বাস্তবায়ন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জনাব আব্দুল কাইয়ুম লিমন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য প্রভাষক আব্দুল কুদ্দুস, শাহজাহান আলী (খোকন), রফিকুল ইসলাম মিলিটারি, ডাক্তার আব্দুল আলিম সহ উপজেলার জাতীয় পার্টি এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ আরো অনেকে।

    হাসমত উল্লাহ ।