Category: দেশজুড়ে

  • গোদাগাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

    গোদাগাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্তরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টার সময় কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেন। প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ নীতিব্যাক্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজশাহী ১ আসনে সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ত থাকার কারণে উপস্থিত থাকতে পারেন নি।

    উপজেলা পরিষদ অডিটারিয়ামে গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এবিএম কামরুজ্জামান বকুলের সঞ্চালনায়
    উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. শায়লা শারমিন স্বাগত বক্তব্য প্রদান করেন। রাজাবাড়ী গবাদিপশু উন্নয়ন খামারের উপ-পরিচালক ডা. ইসমাইল হক, রাজবাড়ী ছাগল উন্নয়ন খামারের ম্যানেজার ডা. সিরাজুল ইসলাম প্রমূখ।

    বক্তাগন বক্তব্যে বলেন, করোনা কালীন সময়ে খামারীদের কোটি কোটি টাকা প্রণোদনা দেয়া হয়েছে। সরকার আদিবাসীদের উন্নতমানের বকনা দিয়েছেন, তারা ওই গাভী পালন করে স্বাবলম্বী হয়েছেন। প্রাণিসম্পদের বৃদ্ধি, দুধ উৎপাদন ৭ গুন, মাংশ উৎপাদন ৮ গুন বৃদ্ধি পেয়েছে, মুরগি ও ডিম উৎপাদন বৃদ্ধি পেয়েছে কয়েকগুন বেশী। খামারীগণ তাদের গবাদিপশু নিয়ে এসেছেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনেক ভাল হয়েছে । এ প্রদর্শনীতে গবাদিপশু, পাখি, ঘোড়া, পশু খাবার, উন্নত ঘাস, ওষুধসহ বিভিন্ন ধরনের ৩৫ টি স্টল স্থান পেয়েছে। এলাকার প্রত্যন্ত অঞ্চলে গবাদিপশু যেন বৃদ্ধি তার জন্য দূরদুরান্ত থেকে নিয়ে আসা গবাদিপশুর চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরেছি। মানুষ গবাদিপশু পালনে আগ্রহী হচ্ছেন। তাই জনগনকে আমরা সঠিক সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করচ্ছি। আপনারা সাংবাদিক সমাজের দর্পন, আমরা ভালকিছু করলে লিখবেন, খারাপ কিছু করলে অবশ্যই লিখবেন, আপনাদের লেখনী আমাদের উপকারে আসবে ইনশাল্লাহ।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন,
    শিক্ষিত লোকজন গবাদিপশুর খামার করতে এগিয়ে আসছেন। এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। প্রাণিসম্পদে বিপ্লবে ঘটেছে। কিছু দিন আগেও ভারত থেকে গরু মহিষ আসতো এখন গবাদিপশুর ব্যাপক উন্নয়ন হওয়ায় আর গবাদিপশু আনতে হয় না। কুরবানীর সময় চাহিদা অনুযায়ী খামারীগণ গবাদিপশু রেডি করেন। মাংশের চাহিদার বৃদ্ধির সাথে সাথে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এটা সম্ভব হয়েছে আপনাদের মত খামারীদের জন্য। একদিন আপনাদের হাত ধরে স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে ইনসাল্লাহ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ব্রাকের “প্রবাস বন্ধু  ফোরাম ” সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    ব্রাকের “প্রবাস বন্ধু ফোরাম ” সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। মঙ্গলবার ১৬ এপ্রিল থেকে দুই ব্যজে
    ব্রাকের “প্রবাস বন্ধু ফোরাম( প্রত্যাশা -০২) ” সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইম্প্রুভড সাসটেনেইবল রিইন্টেগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-০২) প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের ৫টি উপজেলার ১৫ সদস্য কমিটি প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। ইউরোপিয়ন ইউনিয়ন ভূক্ত দেশ থেকে বিভিন্ন কারনে ফেরত বাংলাদেশীদের সহযোগিতা করা হবে। ইউরোপিয়ন ইউনিয়ন আর্থিক সহযোগিতা এবং ব্রাক এ প্রকল্প বাস্তবায়ন করবে। এজন্য “প্রবাস বন্ধু ফোরাম ” ব্রাককে সার্বিক সহযোগিতা করবে। বরিশাল জেলার বানারীপাড়া, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, মুলদী এবং বরিশাল সদরের প্রবাস বন্ধু ফোরাম সদস্যরা অংশ নেন।প্রশিক্ষক ছিলেন দেবানন্দ মন্ডল, এমআরএসসি কো-অর্ডিনেটর, এস. এম. সুদিপ্ত শাহীন, সাইকো-সোশ্যাল কাউন্সেলর, নাজনীন আক্তার নীপা, প্রোগ্রাম অর্গানাইজার, বাকেরগঞ্জ এবং মোঃ রাকিব হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার, বরিশাল সদর।#

    এস মিজানুল ইসলাম ।

  • খাগড়াছড়িতে য়াকবাকসা ক্লাবে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা

    খাগড়াছড়িতে য়াকবাকসা ক্লাবে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা

    রিপন ওঝা, বিশেষ প্রতিনিধি

    খাগড়াছড়ি সদর কুমারধনপাড়া য়াকবাকসা ক্লাব কর্তৃক আজ ১৮এপ্রিল-২৪ বৈসু ও বাংলা নববর্ষ-১৪৩১ আয়োজিত ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

    উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রগতি মূলমন্ত্রে আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয় প্রতিপাদ্য প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মাচাং খোকনেশ্বর ত্রিপুরা উপস্থিতিতে ও য়াকবাকসা ক্লাবের সভাপতি মাচাং নিবারাই ত্রিপুরার সভাপতিত্ব করেন।

    আজকের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,সাবেক ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, অনন্ত কুমার ত্রিপুরা, তাপস কুমার ত্রিপুরা, খগেন্দ্র কিশোর ত্রিপুরা
    ধনেশ্বর ত্রিপুরা সহ স্থানীয় জনগণ, কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন

  • খাগড়াছড়িতে নদীতে ডুবে  সাদিয়া নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু

    খাগড়াছড়িতে নদীতে ডুবে সাদিয়া নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু

    খাগড়াছড়ি প্রতিনিধি

    মামা-মামী ও মামাতো ভাইবোনের সাথে চেংগী নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু বরণ করেছেন সাদিয়া আক্তার (৯) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী । সে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের শফিকুল ও রুবি আক্তারের মেয়ে।

    বৃহস্পতিবার (১৮’এপ্রিল) বেলা দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকার পাশে চেংগী নদীতে এ ঘটনা ঘটে।

    জানা যায়, মামাতো ভাই ইমরান (১৩), মামাতো বোন সানজিদা ইসলাম (৬) ও মামা-মামীর সাথে সাদিয়া চেংগী নদীতে গোসল করতে গিয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সবার অজান্তে জমে থাকা পানির একটি বড় গর্তে সাদিয়া পড়ে যায়। সাদিয়াকে বাঁচাতে মামাতো ভাই-বোন দু’জনেও গর্তে পড়ে চিৎকার করতে থাকে। মামা শফিকুল দ্রুত ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও সাদিয়া ও সানজিদাকে গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী মিলে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে।

    জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.বিদুর্শী চাকমা সাদিয়াকে মৃত ঘোষনা করেন। সানজিদাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দিলেও ইমরান পুরোপুরি সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

  • বরিশালের বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত – ৫

    বরিশালের বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত – ৫

    :কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের বাবুগঞ্জে রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা হতে কুয়াকাটাগামী এনা প‌রিবহন এর একটি যাত্রীবাহী বাস দূর্ঘটনা কবলিত হয়ে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে বরিশালর্্যাব – ৮ এমন তথ্য নিশ্চিত করেছেন।

    গতকাল ১৭ এপ্রিল বুধবার বেলা ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা হতে কুয়াকাটার উদ্দেশ্য ছেরে আসা এনা প‌রিবহন ঢাকা মে‌ট্টো ব-১৫-৪৯০০ নম্বর সংযুক্ত যাত্রীবাহী বাস‌টি আনুমা‌নিক ১৫/২০ জন যাত্রী নি‌য়ে আসার সময় রহমতপুর এয়ার‌পোট মো‌ড়ে রাস্তার বাম পা‌র্শ্বে পুকু‌রে প‌ড়ে গিয়ে ঘটনা স্হানে ৪/৫ জন যাত্রী গুরুতরভাবে আহত হয় স্থানীয় লোকজন তা‌দের উদ্ধার করে শে‌রে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

  • সুন্দরগঞ্জে ওসি মাহবুব অষ্টমী মেলার নামে জুয়াখেলাকে রুখে দিয়ে-২০ জুয়ারি আটক

    সুন্দরগঞ্জে ওসি মাহবুব অষ্টমী মেলার নামে জুয়াখেলাকে রুখে দিয়ে-২০ জুয়ারি আটক

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়ারি কে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার সারাদিন ব্যাপী বিভিন্ন অষ্টমীর মেলায় পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪/১১ সংক্রান্তে এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শাহিদুল ইসলাম (৩৮), পিতা-মৃত কেফায়েতউল্লা, সাং-নিজপাড়া, ২। মোঃ ওবায়দুল ইসলাম (২৬), পিতা-মৃত মনসুর ইসলাম, সাং-পূর্ব রামজীবন, ৩। মোঃ রাঙ্গা মিয়া (৫০), পিতা-মৃত দবির উদ্দিন, ৪। মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা-মৃত মজিবর রহমান, ৫। মোঃ মজিবর রহমান (৫১), পিতা-মৃত মহির উদ্দিন, সর্বসাং-দক্ষিণ বেকাটারী, সকলের থানা-সুন্দরগঞ্জ, ৬। মোঃ জহুরুল ইসলাম (২২), পিতা-মোঃ মাহা আলম মিয়া, সাং-পশ্চিম খামার দশুনিয়া, থানা-সাদুল্লাপুর, সকলের জেলা-গাইবান্ধা, ৭। মোঃ আব্দুর রহমান (২৪), পিতা-মোঃ আঃ কুদ্দুস, সাং-হয়বতপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরগণের সুন্দরগঞ্জ থানাধীন ৭নং রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন খংগুয়ার মেলা সংলগ্ন গুচ্ছগ্রামের পাশে জনৈক মোঃ রফিকুল মিস্ত্রির বাড়ির পশ্চিমে ২০০ গজ দুরে খংগুয়া নদীর পাড়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়।
    অপরদিকে একই অপরাধের দায়ে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রিপন (২৫), পিতা-মোঃ ছামছুল, সাং-বালুয়ারবাতা, ২। মোঃ স্বপন মিয়া (৩২), পিতা-মৃত ছামিউল, সাং-মন্ডলপাড়া,
    ৩। মোঃ চাঁন মিয়া (৬০), পিতা-মৃত জাবেদ আলী, সাং-ঝাকুয়াপাড়া, ৪। মোঃ আঙ্গুর মিয়া (১৯), পিতা-মোঃ সৈয়দ আলী, সাং-পূর্ব বোয়ালী, ৫। মোঃ কামরুজ্জামান (২৭), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-উজান বোচাগাড়ি(কামারের ভিটা), ৬। মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-দুলাল পূর্বপাড়া, ৭। মোঃ আছিব মিয়া (২৪), পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-ভেলারায়, ৮। মোঃ স্বপন মিয়া (২০), পিতা-মোঃ তৌহিদ মিয়া, সাং-লালচামাড়, সকলের থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাগণদের সুন্দরগঞ্জ থানাধীন ১৪ নং চন্ডিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর সিচা গ্রামস্থ বাঁধের নিচে জনৈক মৃতঃ মফিজ উদ্দিনের পারিবারিক কবরস্থানের দক্ষিন পার্শ্বের ফাঁকা জায়গা ডাবু দ্বারা জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা।
    অন্যদিকে একই অপরাধের দায়ে গ্রেফতারকৃত আসামী ১। মো: রওশন মিয়ায় (২৪), পিতা- মো: বাদশা মিয়া, ২। মো: ফরহাদ মিয়া(২০), পিতা- মো: খলিল মিয়া, উভয়ের গ্রাম- বলরাম,
    ৩। মো: রবিউল ইসলাম (৩৪), পিতা- মো: আঙ্গুর মিয়া, গ্রাম- উত্তর ফলগাছা, ৪। মো: জরিপ মিয়া (২৪), পিতা- মো: আব্দুল মান্নান, গ্রাম- চন্দ্র, সকলের থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাগণদের সুন্দরগঞ্জ থানাধীন ০১নং বামনডাঙ্গা ইউনিয়ন এর ফলাগাছা মৌজাধীন নালার পাড় নামক স্থান হইতে জনৈক শ্রী বিমল (৫৫) এর ফাঁকা জমির উপর তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়।
    পরে গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম ও পুলিশ পরিদর্শক তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জীর সাথে মুঠোফোনে কথা হলে উনারা উভয়ে জানান পুলিশি অভিযান আরও জোরালো করা হবে। পাশাপাশি অপরাধীদের ধরতে বিরতিহীন ভাবে অভিযান চলবে।

  • দোয়ারাবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

    দোয়ারাবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

    প্রদশনী ও মেলা উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করে বক্তব্য রাখেন। উপস্থিত সকলেই প্রযুক্তির মাধ্যমে তা অবলকন করেন।

    পরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ইমান আল হোসাইনের সভাপতিত্বে ও ডাঃ শাহীন আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেবব্রত নাগ, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী প্রমুখ। শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    অনুষ্ঠানে উপজেলার দশ জন সফল খামারীকে পুরস্কার ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের উন্নতমানের পশুপাখি নিয়ে কয়েকজন খামারী স্টল বসিয়ে অংশগ্রহণ করেন।

  • আনন্দঘন পরিবেশে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    আনন্দঘন পরিবেশে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    নাজিম উদ্দিন রানা : লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে বৃহস্পতিবার ১৮ এপ্রিল  সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

    বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।

    এদের মধ্যে মোঃ জহিরুল ইসলাম ২০৭
    ভোট, মোঃ কামরুজ্জামান কামরুল ১৮৫ ভোট,মোঃ জসিম উদ্দিন ১৭১ ভোট, মৃত্যুঞ্জয় মজুমদার ১৩৭ ভোট, ও সংরক্ষিত নারী সদস্য পিয়ানুর বেগম ১৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

    উল্লেখ্য, লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৪৪২ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৫০জন ভোটার। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬ টায় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা মোঃ কামরুল হাসান।

    এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ পাটোয়ারী রাজু ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,এসআই মোঃ ইলিয়াসহ তার টিম ।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি পালনের সুযোগ করে দিয়েছেন:কুজেন্দ্র লাল ত্রিপুরা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি পালনের সুযোগ করে দিয়েছেন:কুজেন্দ্র লাল ত্রিপুরা

    (রিপন ওঝা, বিশেষ প্রতিনিধি)

    খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রামগড় মাস্টার পাড়া বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালি শেষে রামগড় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় প্রতিমন্ত্রী বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় পার্বত্য প্রতিমন্ত্রী জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা মহোদয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি পালনের সুযোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী যার যার কৃষ্টি, সংস্কৃতি ও ধর্ম নির্বিঘ্নে পালন করার স্বাধীনতা দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ নিশ্চিত করেছেন।

    তিনি আরো বলেন আমার ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি আমার জন্য গৌরবের এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল সম্প্রদায়ের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি পুনরুদ্ধার ও সংরক্ষণের বিষয়টি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এসময়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির ও রামগড় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • চারঘাটে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

    চারঘাটে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির এর স্বার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ব্রজহরি দাস প্রমুখ।

    অনুষ্ঠানটি সারাদেশে একসাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

    চারঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, চারঘাট পৌর মেয়র ও অতিথি বৃন্দরা প্রদর্শনী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা শুরু করেন।

    সেবা সপ্তাহ উপলক্ষে ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন খামারীদের মাঝে বিনামূল্যে সেবা প্রদান করা হবে।

    প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে  ৩০ টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, নানা প্রজাতির পশুপাখি সহ বিভিন্ন এলাকার খামারীরা অংশ গ্রহণ করেন।

    সবশেষে প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।