Author: desk

  • মেডিকেলে চান্স পাওয়া পানছড়ি উপজেলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন

    মেডিকেলে চান্স পাওয়া পানছড়ি উপজেলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন

    নুরুল ইসলাম( টুকু)
    খাগড়াছড়ি সদর উপজেলা, প্রতিনিধি।

    রাঙ্গামাটি মেডিকেলে চান্স পাওয়া পানছড়ি উপজেলার ৫ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন।

    শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২ টার সময় অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয় হতে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করে অতিথিবৃন্দ।

    এতে সংগঠন এর যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিমুল কর, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীর অভিভাবক জুনেল চাকমা,উপদেষ্টা মন্ডলির সদস্য নিমাই দেবনাথ,সাংবাদিক শাজাহান কবির শাজু, চাঁন মিয়া।

    পানছড়ি উপজেলার ৫জন কৃতি শিক্ষার্থীরা হলেন অবনি ত্রিপুরা, অনন্যা দেওয়ান,ঊষাথোয়াই মারমা,জুলিয়াস চাকমা,সমৃদ্ধি চাকমা।

    আয়োজিত অনুষ্ঠানে বক্তারা পাঁচ মেডিকেল কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যত সাফল্য কামনা করে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।এবং এই মহতী উদ্যোগের জন্য মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সফলতা কামনা করেন।

    জানা যায়, এই সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠাকাল থেকে সমাজ ও সামাজিক উন্নয়নে নানা ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।দরিদ্র শিক্ষার্থীদের বই ও আর্থিক সহযোগিতা প্রদান,অসহায় মানুষদের সহযোগিতা, দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ কাজে আর্থিক সহযোগিতা, চিকিৎসায় সহযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, সহ নানা মুখী কাজ করে যাচ্ছে সংগঠনটি।

  • বাবুগঞ্জে ঔষধ পরিবর্তন করে দেয়ায় গর্ভজাতক পুত্র সন্তানের মৃত্যু

    বাবুগঞ্জে ঔষধ পরিবর্তন করে দেয়ায় গর্ভজাতক পুত্র সন্তানের মৃত্যু

    কে এম সোয়েব জুয়েল,
    বিশেষ প্রতিনিধি ঃ বাবুগঞ্জে ডাক্তারের ব্যাবস্তা পত্রকে বৃদ্ধ্যা আঙ্গুলি দেখিয়ে এক ফার্মেসি ব্যাবসায়ি নিজ লাভবানের আশায় ঔষধ পরিবর্তন করে ভিন্ন ঔষধ দেওয়ার কারনে গর্ভজাতক সন্তানের মৃত্যু হয়েছে বলে নির্শ্চিত করেছেন ডাঃ আলমামুন।

    গর্ভজাতক নাড়ি বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর গ্রামের মিন্টু মাতুব্বরের স্ত্রী রাহিমা বেগম- ৩০

    ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল বুধবার বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর গ্রামের মিন্টু মাতুব্বরের স্ত্রী রাহিমা বেগম -৩০ এর বেলায়।

    রাহিমা জানায় ৩ এপ্রিল বুধবার দুপুরে বমি ও পেটে ব্যাথা শুরু হলে তিনি ( রাহিমা) জাহাজপুর উপস্বাস্হ্য কেন্দ্রের ব্যাবস্হাপক ডাঃ মামুনের সাথে যোগাযোগ করেন। বমি ও প্রেশারের জন্য রহিমাকে পূর্বের চিকিৎসা মোতাবেক ঔষধ সেবনে পরামর্শ দেন ডাক্তার মামুন।

    ডাক্তার মামুনের ব্যবস্হাপনাকে বৃদ্ধ্যা আঙুলি দেখিয়ে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলনদিয়া রাস্তার মাথায় অবস্হিত কোহিনূর মেডিকেল হলের মালিক বাপ্পি । তিনি ঔষধ পরিবর্তন করে নিজ খেয়াল খুশিমত গর্ভজাতককে ঔষধ দিয়ে তা সেবনের পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী
    ঔষধ সেবনের পর গর্ভজাতক রাহিমার শরীরে অবস্থার অবনতি দেখা দিলে উপয়ান্তর না পেয়ে ডাক্তারের পরামর্শ নেয় তিনি( রহিমা)া ৫ এপ্রিল শুক্রবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষার শেষে রহিমার ১০ মাসের গর্ভজাতক সন্তান মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিয়ে শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তাকে ।

    ওই দিনই রাহিমা বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে রাত তিনটার দিকে রাহিমার মৃত্যু পুত্র সন্তান প্রসাব হয়। এই অন্যায় ও অপরাধের শাস্তির দাবি জানিয়েএ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী রহিমা ও তার পরিবারে লোকজন।

  • খাগড়াছড়িতে প্রতিভা অন্বেষণে ক্বেরাত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

    খাগড়াছড়িতে প্রতিভা অন্বেষণে ক্বেরাত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

    নুরুল ইসলাম( টুকু)
    সদর উপজেলা জেলা, প্রতিনিধি,খাগড়াছড়ি।

    খাগড়াছড়ি জেলায় প্রথম বারের মতো প্রতিভা অন্বেষণে সদর হাসপাতাল গেইট ইসলামিয়া মসজিদ ও মাদরাসার উদ্যোগে জেলা ব্যাপী ক্বেরাত প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৬এপ্রিল) বিকেলে মাদরাসার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

    এসময় অনুষ্ঠানে হাসপাতাল জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ মাসুদ এর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিল পরিমল দেবনাথ সহ হাসপাতাল জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

    প্রতিযোগিতায় বিচারক ছিলেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবউল্লাহ জাহাঙ্গীর, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা হাবিবুর রহমান এবং হাসপাতাল জামে মসজিদের খতিব মুফতি শফিউল্লাহ আল হাবিবী।

    পবিত্র রমজান মাসে খাগড়াছড়িতে প্রথমবারের মতো ব্যতিক্রম এমন আয়োজনের জন্য প্রশংসিত হয়েছেন আয়োজক কমিটি।

    প্রাথমিক বাছাই পর্ব প্রতিযোগিতায় ক গ্রুপে ৪৭ জন, খ গ্রুপে ৩৪ জন এবং গ গ্রুপে ২৩জন মিলে মোট ১০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে চূড়ান্ত পর্বে তিন গ্রুপ থেকে ১ম, ২য় এবং ৩য় স্থান হিসেবে মোট ৯জনকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে হাসপাতাল জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ীদের মাঝে প্রাইজমানিসহ পুরস্কার তুলে দেন অতিথিরা।

    এতে পুরষ্কার হিসেবে ক গ্রুপে প্রথম স্থানকে দশ হাজার, দ্বিতীয় স্থানকে পাঁচ হাজার এবং তৃতীয় স্থানকে তিন হাজার; খ গ্রুপে প্রথম স্থানকে পনের হাজার, দ্বিতীয় স্থানকে আট হাজার এবং তৃতীয় স্থানকে চার হাজার এবং গ গ্রুপে প্রথম স্থানকে বিশ হাজার, দ্বিতীয় স্থানকে দশ হাজার এবং তৃতীয় স্থানকে পাঁচ হাজার। তাছাড়া বিজয়ী ৯ জনকে ক্রেস্ট ও সনদপত্র এবং বাকী ২১ জনকে এক হাজার টাকা হারে যাতায়াত খরচ দেওয়া হয়। অন্যদিকে প্রাথমিক বাছাই পর্বে সকল বিজয়ীদের সনদপত্র দেওয়া হয়।

  • ঘাটাইলে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

    ঘাটাইলে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    টাঙ্গাইলে ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে পৌর সদরের সবুজবাগ এলকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। ঘাটাইল পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি মো: হাসানুজ্জামিল শাহীন, প্রধান বক্তা টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল।
    বিশেষ অতিথি: ঘাটাইল উপজেলা বিএনপি সভাপতি মো: সিরাজুল হক সানা, ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন। এ সময় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • ময়মনসিংহের ঘাগড়ায়  ভিজিএফ চাল বিতরণ করলেন চেয়ারম্যান সাইদুর রহমান

    ময়মনসিংহের ঘাগড়ায় ভিজিএফ চাল বিতরণ করলেন চেয়ারম্যান সাইদুর রহমান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের গরীব অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে জনপ্রতি ১০ কেজি করে ৪১৪০জনকে চাল দেওয়া হচ্ছে।

    শনিবার (৬এপ্রিল) বেলা ১০টার দিকে ঘাগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান। এসময় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সাজিয়া আক্তার, ইউপি সচিব মনিরা ইয়াসমিনসহ ঘাগড়া ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, এবার ৪১৪০ জনকে ভিজিএফ চাল দেওয়া হচ্ছে। একজন সুবিধাভোগী যেন ১০ কেজি চালই পায় সেটা আমি সব সময় নিশ্চিত করি। এছাড়া গ্রামের গরীব মানুষের সুবিধার কথা বিবেচনা করে নিজ খরচে ব্যাগ কিনে তাতে চাল দেই। এতে করে চাল নিয়ে যেতে তাদের সুবিধা হয়। তালিকার বাইরে থাকা গরীব কয়েকজন এসেছেন তাদের কিছু নগদ টাকা দিয়ে দিচ্ছি। যেন তারা ঈদটা একটু স্বস্তিতে করতে পারেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা বিতরণের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

  • মাওলাদ হোসেন সানাকে বিজয়ী করতে ১১ চেয়ারম্যান মেয়রের গনসংযোগ

    মাওলাদ হোসেন সানাকে বিজয়ী করতে ১১ চেয়ারম্যান মেয়রের গনসংযোগ

    বিশেষ প্রতিনিধি :- আসন্ন উপজেলা পরিষদ সাধারন নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা হয়েছে। এই ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে বানারীপাড়া উপজেলা সাধারন নির্বাচন।তফসিল ঘোষনার পরপরই বানারীপাড়ায় জমে উঠেছে উপজেলা পরিষদ সাধারন নির্বাচন।

    এরই ধারাবাহিকতায় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে বিজয়ী করতে ১১ চেয়ারম্যান মেয়র একসঙ্গে গনসংযোগ চালিয়েছেন। আজ সকাল ১০ ঘটিকায় বন্দর বাজার ফেরিঘাট থেকে গনসংযোগ শুরু করে বানারীপাড়া পৌরসভার পুরো বন্দর বাজার প্রদক্ষিন করে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে গনসংযোগ শেষ করা হয়। এসময় চেয়ারম্যান ও মেয়রবৃন্দরা প্রার্থীকে সাথে নিয়ে লিফলেট বিতরন করেন ও সানাকে দলমত নির্বিশেষে বিজয়ী করতে আহবান জানান। এসময় গনসংযোগ কারীরা জনগনের উদ্দেশ্যে বলেন সানা একমাত্র উচ্চশিক্ষিত প্রার্থী এছাড়াও সানার বিরুদ্ধে কোন স্ক্যান্ডেল নেই এছাড়াও তিনি সৎ নির্ভীক ও জনবান্ধব নেতা,তার মত প্রার্থী পাওয়া সৌভাগ্যের ব্যাপার তাই এবার তাকে ভোট দিয়ে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশ গড়ার পথ অগ্রসর করতে বলা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা , বানারীপাড়া পৌরসভার সাবেক তিনবারের বিজয়ী মেয়র মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা যিনি প্রয়াত সম্পাদক একুশে পদক প্রাপ্ত গোলাম সারওয়ারের ছোট ভাই ,বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়েনের চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু , বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.ছিদ্দিকুর রহমান( মাষ্টার),বানারীপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বিশারকান্দী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সৈয়দকাঠী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,ইলুহার ইউনিয়ন চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম,বিশারকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.শাহজাহান,সাবেক চেয়ারম্যান এডওয়ার্ড বিশ্বাস নান্নু, উদয়কাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রাহাদ আহমদ ননী ।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এস মিজানুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কালাম বালী, ফারুক হোসেন বেপারী,অনিসুর রহমান মিলন, বানারীপাড়া বন্দর বাজারের সাধারণ সম্পাদক মোঃ আশরাফি মনির মৃধা,শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মীর, উদয়কাঠি ইউপি সদস্য মোঃ হুমায়ুন,সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ নেতা ফাইজুল হক, মোঃ মাসুম বিল্লাহু, আব্দুল আউয়াল, মুন্না মাঝি, জসিম মীর,

    উল্লেখ্য বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার আওয়ামী রাজনীতিতে রয়েছে বর্নাঢ্য কর্ম জীবন। মাওলাদ হোসেন সানা তিনি এক সময়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন। তিনি তৃতীয় উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।পরবর্তীতে তিনি জেলা পরিষদ নির্বাচনেও বিপুল ভোটে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সুনামের সহিত আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন।

  • কুমিল্লায় হাফিজিয়া  মাদ্রাসায় কুরআনে হাফেজ ৫ ছাত্রকে পাগড়ি প্রদান

    কুমিল্লায় হাফিজিয়া মাদ্রাসায় কুরআনে হাফেজ ৫ ছাত্রকে পাগড়ি প্রদান

    তরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লার প্রাচীন মসজিদ শাহ সুজা, আর এই মসজিদের কমপ্লেক্সে গড়ে উঠে দক্ষ ইসলামী চিন্তা বিদ মাও খিজিরের তত্বাবধানে হাফিজিয়া মাদ্রাসা,উক্ত মাদ্রাসায় কুরআনে হাফেজ ৫ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয় গতকাল শুক্রবার মাদ্রাসার সম্মেলন কক্ষে।

    কুমিল্লায় শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫ জন ছাত্র পবিত্র কুরআনে হাফেজ হওয়ায় তাদেরকে ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে। কুমিল্লা মোগলটুলী শাহসুজা মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসা ও এতিম খানা কমিটির সভাপতি এডভোকেট আবদুল আজিজ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহসুজা মসজিদ কমিটির সভাপতি সফিকুল ইসলাম শিকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। তিনি হিফজুল কুরআন সম্পন্নকারীদের মাথায় পাগড়ী বেঁধে হাফেজ হিসেবে স্বীকৃতি প্রদান করেন।

  • স্বরূপকাঠিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩

    স্বরূপকাঠিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩

    আনোয়ার হোসেন,

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//

    স্বরূপকাঠিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাঘাতলা গ্রামে ওই ঘটনা ঘটে। আহত গনি ফকির (৫২), বাচ্চু ফকির(৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাচ্চু ফকিরের স্ত্রী রাবেয়া বেগমকে(৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত গনি ফকির জানান, বাচ্চু ফকিরের বাবা সোবাহান ফকির আমার বাবাকে ১৯৮০ সালে ভুল বুঝিয়ে নাজিরপুর সাবরেজিষ্ট্রি অফিসে নিয়ে ২ কাঠা জমি লিখে নেয়। এ বিষয়ে পরে সোবাহান ফকির জমি ফেরত দেওয়া কথা বলে চুক্তি পত্র করেন। এসময় সোবাহান ফকির সাপের ধংসনে মারা যায়। বাচ্চু ফকির জমি ফেরত দেওয়ার কথা বললেও আজবদি তা লিখে দিচ্ছে না এ নিয়ে বিরোধ চলছিল। গতদিন শুক্রবার সকাল থেকে বিরোধীয় জমির পাশের জমিতে মাটি কাটার সময় বিরোধীয় জমিতে গেলে বাচ্চু ফকির এসে দাও দিয়া পায়ে কোপায়। এ খবর পেয়ে আমার স্ত্রী ও ভাইয়ের ছেলে এসে প্রতিবাদ করলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। থানায় গেলে পুলিশ চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যেতে বলেছে। এরপর আমাকে হাসপাতালে নিয়ে আসে।

    অপর দিকে বাচ্চু ফকির বলেন, গনি ও তার লোকজন আমার জমিতে গাছ কাটে এবং মাটি কাটতে গেলে আমরা বাধা দিলে আমাদের মারধর করেছে। এত আমি ও আমার স্ত্রী রাবেয়া বেগম আহত হয়েছি। থানয় জানিয়েছি। তারা চিকিৎসা নিতে বলেছেন।

    স্বরূপকাঠি (নেছারাবাদ) থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন দুই পক্ষের মারামারি হয়েছে। চিকিৎসা নিয়ে আসতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয় হবে।##

  • পাইকগাছায় শেষ মুহুর্তে  জমে উঠেছে ঈদের কেনাকাটা ও নতুন পোশাক  তৈরিতে ব্যস্ত দর্জি কারিগররা

    পাইকগাছায় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা ও নতুন পোশাক তৈরিতে ব্যস্ত দর্জি কারিগররা

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা,ও নতুন পোশাক তৈরিতে ব্যস্ত দর্জি কারিগররা।প্রথমদিকে কেনা কাটায় তেমন ভীড় না থাকলেও রমযানের শেষের দিকে দোকান গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে।
    পবিত্র মাহে রমজান পরিবার পরিজন নিয়ে পবিত্র ঈদুল ফিতরের ঈদ পালনের জন্য পাইকগাছা উপজেলার ১০ইউনিয়ন ও ১টি পৌরসভা বাজারগুলোতে চলছে কেনাকাটার উৎসব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতারা তাদের সাধ ও সাধ্যের মধ্যে খুঁজছেন ঈদের পোশাক। গত বছর সময়ের চাইতে এবার ব্যবসা বেশ ভালো হবে বলেও মনে করছেন ব্যবসায়ীরা। অপর দিকে উপজেলার বিভিন্ন মার্কেটের দর্জি ট্রেলার্স কারিগররা পাঞ্জাবি, ফতোয়া,শার্ট প্যান্ট তৈরির কাজে ব্যস্ত সময় পারকরছে।ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়ছে ঈদের বাজারে।উপজেলার বিভিন্ন বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিত জমে উঠছে দোকান গুলোতে ঈদের কেনাকাটা। ঈদ মানে আনন্দ” ঈদ মানে চাই নতুন পোশাক। যার মধ্যে রয়েছে পাঞ্জাবী, শার্ট-প্যান্ট, জুতো, কসমেটিক্সসহ নিত্য প্রয়োজনীয় আরও অনেক কিছু। ক্রেতাদের কথা, ঈদের সময় কেনাকাটার মজাই আলাদা। সেই জন্মের পর থেকেই ঈদে কেনাকাটা চলছে। এ সময় সিয়াম সাধনার পাশাপাশি অন্য রকম আনন্দও বিরাজ করে।এখন ঈদের বাকী আর মাত্র ৪ থেকে ৫ দিন। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজারগুলোতে কেনাকাটা শুরু হয়েছে। পাইকগাছা পৌর সদর বাজারের ছোট-বড় মার্কেট সহ অন্যান্য বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশ লক্ষণীয়। ঈদে মহিলা ও শিশুদের পোশাকের চাহিদা বেশি বলে ব্যবসায়ীরা জানান, মহিলাদের পোশাকের মধ্যে থ্রী পিস, বোরকা, লেহেঙ্গা, হিজাব, স্কাপসহ সব ধরনের কাপড়ই ক্রেতারা কিনছেন। কেনাকাটায় শাড়ী বেচাকেনা থেমে নেই একদম। বিভিন্ন ধরণের শাড়ী কিনছেন ক্রেতারা।কসমেটিকস পণ্য বিক্রেতারা জানান, বেচাকেনা ক’দিন আগে একদমই ছিল না। আগের থেকে বর্তমানে বেচাকেনা বেশ বেড়েছে।ক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বিভিন্ন রেডিমেট কাপড় ও থ্রী পিসের দাম তুলনামূলকভাবে বেশী। তারা জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ঈদের বাজারে। অনেকেই দামের কারণে পছন্দের পোশাক কিনতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকেই আবার ফুটপাত এবং হকার্স মার্কেট গুলোতে ভিড় করছেন। এই শ্রেণীর ক্রেতাদের মধ্যে রয়েছেন মধ্যবিত্ত ও স্বল্পআয়ের মানুষেরা।বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইনের পোশাক নিয়ে নিজেদের সাজিয়ে নিয়েছে উপজেলার ছোট বড় দোকানগুলো। স্বল্প আয়ের মানুষদের ভরসাস্থল ফুটপাতের ব্যবসায়ীরা পিছিয়ে নেই জামা কাপড় জুতো স্যান্ডেল নিয়ে। জরি পাথর কাঁচ চুমকীর কাজ করা জমকালো পোশাক শোভা পাচ্ছে দোকানগুলোয়। এছাড়াও অনেকেই পছন্দের কাপড় কিনে ভিড় জমাচ্ছেন দর্জি বাড়ি ও পছন্দের টেইলার্সে।পাইকগাছা পৌর সদরে বড় ব্যবসায়ী ফজলু ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী বলেন, ঈদ যথ ঘনিয়ে আসছে ক্রেতারা কাপড়ের বিতান গুলিতে কেনাকাটায় ভীড় জমাচ্ছে। আমার গত বছরের চেয়ে এ বছর ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ। আল মদিনা মার্কেট সানমুন ট্রেলার্স স্বত্বাধিকারী শেখ মাসুদুর রহমান বলেন, গত বছরের চেয়ে এ ঈদে পাঞ্জাবি ফতোয়া, শার্ট প্যান্ট অর্ডার অনেক বেসি, আমার প্রতিষ্টানে কয়েকজন দর্জি নিয়োমিত গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত সময় পার করছে। ঈদের আগে সকল অডার ডেলিভারি দিব ইনশাআল্লাহ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় দেবাশীষ ফুটবল একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

    পাইকগাছায় দেবাশীষ ফুটবল একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
    পাইকগাছায় দেবাশীষ ফুটবল একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেবাশীষ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাটা সভাপতি ও চেয়ারম্যান দেবাশীষ সানার সভাপত্তিত্বে ও মোঃ নজরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এস, এম, তৈয়েবুর রহমান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেবাশীষ ফুটবল একাডেমীর সহ-সভাপতি প্রভাষক স,ম, আব্দুল ওহাব বাবলু, প্রভাষক তারেক হোসেন, জেলা যুবলীগের সম্মেল প্রস্তুতি কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, এস,এম,সাইদুর রহমান উজ্জল, মোঃ জামিনুর রহমান রানা, মোঃ মোস্তাক সরদার, মেরিন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজ হোসেন, দেবাশীষ ফুটবল একাডেমীর সহ-সভাপতি সোহাগ পান্না ওজিয়ার, আব্দুল্লাহ আল মামুন সবুজ, মৃত্যুঞ্জয় সরদার, তন্ময় রায়, সাধারণ সম্পাদক-মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক-মোঃ নজরুল ইসলাম, গাজী ফয়সাল রাসেদ সনি, শামীম হোসেন, কোষাধক্ষ্য গফুর হোসেন ডাবলু, সাংগঠনিক সম্পাদক- খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মাকফুর রহমান, প্রচার সম্পাদক- হাসান মোল্যা,সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক বিল্লাল মোল্যা বাবু, সহ-দপ্তর সম্পাদক-পার্থ মাখা, সিহাব হোসেন বাবু, জাহিদ সরদার, মীর মোস্পাকিম হোসেন শাকিব, বণ্যা মন্ডল ও তারিনা আক্তার প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ তারেক মামুন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।