Author: desk

  • রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি করা হবে।  এএইচএম খায়রুজ্জামান লিটন

    রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি করা হবে। এএইচএম খায়রুজ্জামান লিটন

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে।। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী সিটির আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটারে সম্প্রসারণ করতে চাই।

    কাগজপত্র তৈরি করে ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামীতে আমি নির্বাচিত হলে সম্প্রসারিত এলাকায় কোন ফসলি জমি নষ্ট না করে প্রশস্ত রাস্তা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, আলোকায়ন, পার্ক, স্কুল-কলেজ, গোরস্থান-ঈদগাহ নির্মাণসহ আধুনি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই।

    শনিবার (১০ জুন) দুপুরে রাজশাহী চেম্বার ভবন সম্মেলন কক্ষে রাজশাহীস্থ বাঘা-চারঘাটবাসীদের সাথে নির্বাচনী মতবিনিময় এসব কথা বলেন তিনি। এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে যে উন্নয়ন করেছি, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। প্রশংসা করেছেন। আপনারা আরো উন্নয়ন চান, আমি সেগুলো করতেও চাই। উন্নয়ন অনেক হয়েছে, আরো হবে।

    যত বেশি ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তত বেশি অর্থ বরাদ্দ এনে উন্নয়ন করতে পারবো। এবার একটি কাজ করা দরকার, সেটি হলো কর্মসংস্থান। পুরো রাজশাহী জেলাতেই দরকার।

    আপনারা সুযোগ দিলে এবার সেই কাজটি করতে চাই। ইতোমধ্যে রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে। সেখানে কৃষি ভিত্তিক শিল্প-কারাখানা গড়ে তোলা হবে। রাজশাহীকে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান আনা হবে জানিয়ে রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে কৃষি বিশ^বিদ্যালয় করা দরকার। এটি করা কঠিন কিছু হবে না।

    কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে জায়গা আছে, ভবন আছে, শিক্ষক-শিক্ষার্থী আছে। এখন মন্ত্রীপরিষদে সিদ্ধান্ত, সংসদে পাস হওয়া ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারলে এটি করা যাবে। নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে এই কাজটি করতে চাই। রাজশাহীতে ইংলিশ মিডিয়াম সহ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠা গড়ে তোলা হবে। ইতোমধ্যে হলিক্রস স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু হয়েছে।

    সেন্ট যোসেফসহ এই ধরনের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্টদের সাথে আমার কথা হয়েছে। তারা আসতে আগ্রহী। নির্বাচনে বিজয়ী হলেও এটিও হয়ে যাবে।

    আপনারা সকলে দোয়া করবেন, যাতে আমি নির্বাচিত হয়ে আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি। আগামী ২১ জুন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাবি শিক্ষক প্রণব কুমার পান্ডে, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, চারঘাট সমিতির সভাপতি সাইদুল ইসলাম, রাজশাহীস্থ বাঘা সমিতির সভাপতি ডা. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড হামিদুল হক, এ্যাড. আব্দুস সামাদ, পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম।

    সভায় বক্তারা আগামী নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেল ফারজানা আক্তার

    গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেল ফারজানা আক্তার

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ফারজানা আক্তার দিবা। সে স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের বর্তমান প্রস্তাবিত কমিটির একজন সদস্য। ফারজানা আক্তার সদ্য প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্যপুত্র ইঞ্জিনিয়ার পলাশ সিকদারের স্ত্রী।

    শুক্রবার (৯ জুন) রাতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে ওই মনোনয়ন দেয়া হয়।দলীয় প্রার্থী হিসেবে ফারজানার নাম প্রকাশ হলে এটাকে দলীয় চমক হিসেবে দেখছেন অনেক নেতা।

    গত ৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের মৃত্যুতে ওই পদটি শুন্য হয়। আব্দুর সিকদার এর মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় আওয়ামীলীগ থেকে সাবেক চেয়ারম্যান সহ কয়েক জনের নাম শোনা যাচ্ছিল উপনির্বাচনে দলীয় মনোনয়নের জন্য । তবে এদের মধ্যে ছিলনা ফারজানার নাম।ঘোষণার পরপরই গোটা ইউনিয়ন জুড়ে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং প্রয়াত চেয়ারম্যান রব সিকদারের অনুসারীদের মধ্যে আনন্দ বন্যা বয়ে যাচ্ছে।

    এ ব্যাপারে প্রার্থী ফারজানা আক্তার দিবা বলেন, আমার প্রয়াত শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশকে স্বাধীন করতে যেমন যুদ্ধ করেছেন ঠিক তেমনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গুয়ারেখা ইউনিয়নের উন্নয়নকল্পে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। শ্বশুরের অসমাপ্ত কাজ সম্পন্ন করা এবং ইউনিয়নকে সন্ত্রাস,মাদক ও দুর্নীতি মুক্ত একটি আধুনিক যুগোপযোগী ও মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলা। ইউনিয়ন পরিষদে এসে এই ইউনিয়নের কোন মানুষকে কোন কাজের জন্য কারও কাছে ধর্ণা ধরতে হবে না এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেবা নিতে কোন প্রকার হয়রানি, অনিয়ম ঘুষ ও দুর্নীতির স্বীকারও হতে হবে না। সময়ের কাজ সঠিক সময়েই সম্পন্ন করার জন্য জোর তাগিদ দিবো। তিনি আরও বলেন, অসম্পন্ন কাজ সম্পন্ন করতে হলে জনগণের ভালোবাসা প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন-২০৪১ সফল করার লক্ষ্যে ইউনিয়নের নেতা’কর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাবো এবং সর্বস্তরের জনসাধারণের সেবার মান বৃদ্ধি করে গুয়ারেখা ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো এ আশা নিয়েই আমার নির্বাচনে আশা।

    নেছারাবাদ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৮ জুন, বাছাইয়ের তারিখ ১৯ জুন, প্রত্যাহার ২৫ জুন এবং ভোটগ্রহণ ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

  • ৫৪ লাখ টাকা ব্যয়ে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার তথা ন্যায়কুঞ্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী

    ৫৪ লাখ টাকা ব্যয়ে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার তথা ন্যায়কুঞ্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী

    নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার তথা ন্যায়কুঞ্জ এর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ১১টায় আদালত প্রাঙ্গনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী । ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ বিশ্রামাগারটি বাস্তবায়ন করছে লক্ষীপুর গণপূর্ত অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ আকরাম হোসেন চৌধুরী, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রহিবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক (জেলাজজ) মোঃ সাদেকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) আলমগীর মুহাম্মদ ফারুকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বেগম লাবণ্য বড়ুয়া, লক্ষীপুর জেলা বারের সভাপতি আহম্মদ ফেরদৌস মানিক, সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ, অন্যান্য বিচারকবৃন্দ, আইনজীবী, আদালতের কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী ন্যায়কুঞ্জ এর নির্মাণকাজ উদ্বোধনে তারঁ বক্তব্যে বলেন, দেশের সকল জেলা জজ আদালতগুলোতে মাননীয় প্রধান বিচারপতির আগ্রহ এবং নির্দেশনায় ন্যায়কুঞ্জ স্থাপনের কাজ শুরু হয়েছে। এই ন্যায়কুঞ্জতে দূর দুরান্ত হতে সাক্ষীরাসহ মামলার বিচারপ্রার্থী জনগণ এসে অপেক্ষা করতে পারবে। এই ন্যায়কুঞ্জে দুগ্ধপোষ্য শিশুদের মায়েদের জন্য ব্রেস্টফিডিং রুমের আলাদা ব্যবস্থা করা হবে। তাছাড়া এখানে বিচারপ্রার্থী জনগনের জন্য শৌচাগারসহ সুপেয় পানির ব্যবস্থা থাকবে। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতি যে উদ্দেশ্য ন্যায়কুঞ্জ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন সে উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
    পরে সিজেএম আদালতের কনফারেন্স রুমে মাননীয় বিচারপতির উপস্থিতিতে এবং জেলা জজের সভাপতিত্বে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। বিচারপতি উক্ত সভায় তাঁর বক্তব্যে লক্ষ্মীপুর আদালতের পুরনো মামলাগুলো দ্রুত নিস্পত্তির দিক নির্দেশনা দেন। তিনি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্বাক্ষীদের যথা সময়ে আদালতে হাজির করার যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিচারকদের প্রতি বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। এছাড়া, তিনি আদালতের অবকাঠামো সমস্যা, জেনারেটর জ্বালানীসহ নানাবিধ সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সম্মেলনে জেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে চুরি করতে গিয়ে আটক ভোলার রশিদ

    নলছিটিতে চুরি করতে গিয়ে আটক ভোলার রশিদ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে একটি গরুর খামারে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ভোলা জেলার মো. রশিদ(৫২)। গতকাল (শুক্রবার) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর দপদপিয়া গ্রামে সে একটি গরুর খামারে চুরি করার সময় জনতার হাতে ধৃত হয়। পরে তাকে স্থানীয় জনতা নলছিটি থানা পুলিশের কাছে হন্তান্তর করে।

    স্থানীয়রা জানায়, গতকাল রাতে পশ্চিম চর দপদপিয়া গ্রামে কামরুল হাসান রুপমের গরুর খামারের গ্রিল কাটার সময় পাহারাদার টের পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় তার সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। আটক মো. রশিদ ভোলা জেলার বেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা মো.মোতাজিন হাওলাদারের পুত্র।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। গতকাল রাতে একটি খামারে চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

  • ধুনটে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

    ধুনটে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

    মিজানুর রহমান মিলন,
    বগুড়া জেলা প্রতিনিধি :

    বগুড়ার ধুনটে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে সোনিয়া খাতুন নামের এক প্রেমিকা। সে একই জেলার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে। প্রেমিক ফরহাদ হোসেন ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা গ্রামের বাচ্চু সেখের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর ধরে কর্মের তাগিদে প্রবাস জীবন বেছে নেয় ফরহাদ হোসেন। প্রবাসে থাকা অবস্থায় সে গত ৭ মাস আগে অনলাইন যোগাযোগ মাধ্যমে সোনিয়া খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ফরহাদ হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানালে ছেলের বাড়িতে বিষের বোতল নিয়ে এসে অনশন করে সোনিয়া।

    প্রেমিকা সোনিয়া জানায়, ফরহাদের সাথে ৭ মাসের সম্পর্কের এক পর্যায়ে অনলাইন মধ্যে বিয়ে সিদ্ধান্ত নেয় প্রেমিক প্রেমিকা। এবিষয়ে উভয় পক্ষের পরিবারের সাথে কথা চলছিলো। ফরহাদের দুলা ভাইয়ের সাথে পাকা কথা হওয়ার সময় ফরহাদের পরিবার বলেছিল মোবাইলে আমরা পছন্দ করিনা। সে বিদেশ থেকে ফিরে আসুক তখন পারিবারিক ভাবে একটা ব্যবস্থা নেয়া হবে। আশ্বাসের কারনে নতুন করে আর কোন পাত্র পছন্দ করেনি। বরং এলাকার লোকজন জানতে পেরেছে তাদের বিয়ে ঠিক করা হয়েছে। ফরহাদ অনলাইনে ব্লক করার কারনে সোনিয়া তার সাথে কিছুদিন যোগাযোগ করতে পারেনি। পরে ফরহাদের প্রবাসী বন্ধুর মাধ্যমে অনলাইনে যোগাযোগ করে ফরহাদের কাছে ব্লক করার কারন জানতে চায় সোনিয়া। পরে ফরহাদ সাফ জানিয়ে দেয় আমি তোমাকে বিয়ে করতে পারবোনা। সোনিয়ার ভাষ্যমতে ফরহাদ সোনিয়াকে আরো জানায়, আগে থেকেই কোন এক মেয়ের সাথে ফরহাদের সম্পর্ক ছিলো। মেয়েটির বিয়ে হওয়ায় নতুন করে সোনিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু ওই মেয়েটি স্বামীর সংসার না করে ফরহাদ কে বিয়ে করতে চায়। সেজন্য তোমাকে আমি আর বিয়ে করতে পারবোনা। প্রেমিকের অনুমতি নিয়েই বিয়ের দাবিতে এসেছে বলে দাবি করছে সোনিয়া খাতুন।

    গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু জানান, আমি বগুড়া জেলা শহরে থাকার কারনে ঘটনাস্থলে যেতে পারিনি। আমি খবর পেয়েছি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবো।

  • নলছিটিতে তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    নলছিটিতে তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ বেহুন্দী ও বেড় জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১০জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।

    মৎস্য কর্মকর্তা জানান, তারা সুগন্ধা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন সেই মর্মে খবর পেয়ে মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি বেহুন্দী জাল ও একটি বেড় জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা হবে বলে তিনি জানান।

    জরিমানা প্রাপ্তরা হলেন,বরিশাল জেলার মুলাদী থানার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. আলামিন(২৮),একই ঠিকানার জলিল বেপারীর ছেলে মো. রিপন বেপারী(৪০)ও আ. রব বেপারীর ছেলে মো. ইব্রাহিম (৩৫)। এছাড়া জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

    এসময় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রাব্বি (১৪) কে ভবিষ্যতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ না ধরার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

  • বেতাগীতে পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

    বেতাগীতে পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।

    শনিবার ১০ জুন দুপুর ২ টায় বেতাগী শহরের এম এ মান্নান মৃধা এতিমখানা ও হাফিজী মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। পুষ্টিকর খাবারের মধ্যে ছিল ভাত, গরুর গোস্ত, সবজি ও মুগ ডাল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ ফারজানা শান্তা, উপজেলা রোগী কল্যাণ সমিতির সদস্য লায়ন মো. শামীম সিকদার ও মেডিকেল অফিসার ডা. রওশন আরা শিলা ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুলতানা পারভিন। এর আগে দোয়া পরিচালনা করেন এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ আল মামুন।

  • রাজধানীতে  মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে গ্রেফতার-৩৮

    রাজধানীতে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে গ্রেফতার-৩৮

    শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:ঢাকার রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
    গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩১ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেন্সিডিল, ৯২০৮ পিস ইয়াবা ও ১১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
    ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ০৯.০৬.২৩ সকাল ছয়টা থেকে আজ ১০.০৬.২৩ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
    হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫ টি মামলা রুজু হয়েছে।

  • বাবুগঞ্জে যৌতুকের দাবিতে অতিষ্ঠ হয়ে  কেরোসিন ঢেলে আগুন

    বাবুগঞ্জে যৌতুকের দাবিতে অতিষ্ঠ হয়ে কেরোসিন ঢেলে আগুন

    কেএম সোহেব জুয়েল :_বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর গ্রামে যৌতুকের দাবিতে তিক্ত হয়ে চরফতেপুর গ্রামের আরিফ হোসেনের কন্যা ডলি বেগম ২০ তার নিজ জীবনের মায়া ত্যাগ করে পরপারের চীর বিদায়ের শেষ সিদ্ধান্তে আজ শনিবার ১০ জুন বিকেল ৫ টায স্বামীর নিজ বসত ঘড়ে ডলির নিজ শরীরে কেরোসিন ডেলে আগুন ধরিয়ে আত্বহত্যার চেস্টা চালায়।

    বাড়ির লোকজন টের পেয়ে আগুন নিভিয়ে ডলিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তে করেন।

    ডলির মা জানায় গত ৭ বছর পুর্বে একই ইউনিয়নের চর জাহাজপুর গ্রামের আলীআকবর আকনের পুত্র নুরেআলম ৩০ এর সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দেন ডলিকে। বিবাহর পর তাদের সংসারে পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী নুরেআলম সহ ননদরা প্রায় যৌতুকের দাবিতে ডলিকে মারধর করতেন। তাদের অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার কন্যা আত্মহত্যা চেষ্টা চালিয়েছেন বলে এমনটি জানিয়েছেন ডলির মা।

  • ঠাকুরগায়ের পীরগঞ্জে বাল্য বিয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি

    ঠাকুরগায়ের পীরগঞ্জে বাল্য বিয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি

    গীতি গমন,

    স্টাফ রিপোর্টারঃ

    ঠাকুরগাঁয়ে পীরগঞ্জে শনিবার ১০ নং জাবুর হাট ইউনিয়নের রনশিয়া গ্রামে বাল্য বিয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইটি মোবাইল ফোন থেকে সাংবাদিক কে হুমকি প্রদান করেছে হুমকি প্রদান কারী।

    জানা যায়,পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তার স্ত্রী কাসমিরা বেগম তাঁর নিজ নাবালিকা কন্যা দশম শ্রেণির ছাত্রী মোছাঃ ইশরাত জাহান রিতু কে দুবাই কর্মরত বাংলাদেশী ছেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাল্য বিয়ে প্রদান করে।এ তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীকে ২টি মোবাইল ফোন নাম্বারে কল দিয়ে হুমকি প্রদান করে গণমাধ্যম কর্মীকে।

    ঘটনার তথ্য মতে,১০ নং জাবরহাট ইউনিয়নের দলিল কাজী দুবাই কর্মরত বাংলাদেশী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রানীশংকৈল উপজেলার সহদোর গ্রামের আবু হোসেনের ছেলে মোঃহাবিবুর রহমানের সাথে পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের রফিকুল ইসলামের ১০ শ্রেণির ছাত্রী নাবালিকা কন্যাকে ১ লাখ ১ টাকা দেন মোহর ধার্য্য করিয়া বিবাহ দিয়া নিকাহনামা করেন দলিল কাজী।

    কয়েক মাস যেতেই দুবাই থেকে ছেলে বাংলাদেশে এসে বিবাহিত স্ত্রীকে ঘর সংসার করতে ঘরে তুলতে চাইলে ছাড়াছারি/ ডিভোর্স দিয়েছেন মেয়ে তথ্য সূত্রে জানা যায়।

    এ তথ্য মতে মোওঃ কাজী মোঃদলিল উদ্দিন বাল্য বিয়ে প্রদান করেছেন বলে জানা যায়।এ নিয়ে উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।