আলিফ হোসেন,তানোরঃ
পবিত্র রমজানের প্রথম দিনেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহীর পুঠিয়ার মানবিক সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ।
উপজেলার খুটিপাড়া গ্রামের জনৈক ভ্যানচালকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় উপস্থিত স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করে এমন উদ্যোগ চলমান রাখার অনুরোধ করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি রিক্সাভ্যান চালিয়ে পরিবারের জীবীকা নির্বাহ করে আসছেন। সাম্প্রতিক সময়ে আয়ের ঘাটতি ও শারীরিক কিছু জটিলতার কারণে তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে (এসিল্যান্ড) ও পৌর প্রশাসক শিবু দাশ তার পাশে দাঁড়ান।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাশ বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার মতো পরিশ্রমী মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারলে সেটাই হবে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন।”
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। রমজানের প্রথম দিনেই এই সহমর্মিতার বার্তা এলাকায় প্রশংসিত হয়েছে।তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়েছেন।#
পবিত্র রমজান মানে ভ্যানচালকের পাশে মানবিক এসিল্যান্ড

Leave a Reply