হেলাল শেখঃ সাভার ও আশুলিয়ার মা-মাটি-গণমানুষের নেতা, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটে) ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি সাভার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার-আশুলিয়া বিএনপির পক্ষ থেকে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply