র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৮ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ১০/১০/২০২২ ইং তারিখ রাত ০০:৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামস্থ হাটিকুমরুল গোলচত্তরের সামনে রাস্তার উত্তর পার্শ্বে হাজী ইমান আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯৮(আটানব্বই) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ নাজমুল(১৯), পিতা-মোঃ আছেদ আলী, সাং-চরসাত করিয়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিতঃ

মোঃ আবুল হাসেম সবুজ

লেফটেন্যান্ট

স্কোয়াড কমান্ডার

র‌্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ।

মোবা-০১৭৬৯-৭৬৩০৬৬

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *